somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেঁদে বলি, ওগো ভগবান তুমি আজিও আছো কি?

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Give me blood and I Promise you freedom -- Subhas Chandra Bose. রক্ত ছাড়া নাকি স্বাধীনতা আসে না। পৃথিবীর প্রায় সব রাষ্ট্রই যুদ্ধ করে অথবা রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু ১৯৭১ সালে আমাদের অর্জিত যে স্বাধীনতা তা কয়েক বছর অন্তর অন্তর নবায়ন করতে হয় যা অন্য দেশের ক্ষেত্রে না ঘটলেও আমাদের স্বকীয় বৈশিষ্ট্য। এদেশে এক দল মুক্তিযুদ্ধের চেতনার নাম ভাঙিয়ে রাজনীতি করে , এক দল ধর্মের না ভাঙিয়ে রাজনীতি করে আর বাকিরা এদিকের-ওদিকের নীতি টানাটানির মাধ্যমে রাজনীতি করে। আর সব দলের মূল চিন্তাধারায় জনগণ অবহেলিত। ব্যক্তিস্বার্থে যারা রাজনীতি করে তারা গীতার মর্ম ও বোঝে না আবার সীতার ধর্মও বোঝে না। গণতন্ত্র , সংবিধান এসব তারা নিজেদের উপরে উঠার সিড়ি হিসেবে ব্যবহার করে। আর এই পথ সুগম করে দেই আমরা , জনগণ। যে দেশের মোট জনগনের একটা বৃহৎ অংশ কেবল নিছক আবেগের বশে বা কারো দ্বারা প্ররোচিত হয়ে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করে সে দেশে আর যাই হোক অন্তত গণতন্ত্রের সুফল আসবে না। ভাবতেই হাসি পায় যে এই গণতন্ত্র রক্ষার নিমিত্তে গতকাল এক মন্ত্রী ইট ভাঙ্গার মত প্রকল্প ক্ষণিকের জন্য হাতে নিয়েছিলেন ! অন্য দিকে সরকার বালুর ট্রাক দিয়ে রাস্তা অবরোধের মত পরিকল্পনাও গ্রহন করেছিল ! যা হোক এই সব নীচতা ঢের ঢের প্রতিনিয়ত লক্ষ্যণীয়। কেউ কেউ মনে করেন যে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ এসব হতে দিলে কেবল জান মালের ক্ষতিই হবে। তো তাদের বক্তব্যটা অনেকটা আমাদের এক মন্ত্রীর মতই শোনায় যে ক্ষমতায় গেলে সম্পত্তি এমনিতেই কিছুটা বাড়ে। তাহলে তো বর্তমান পরিস্থিতিতে কোনো বিরোধিতা করাই অনুচিত (বর্তমানে কিছু নির্ভীক নেতা গ্রেফতার এড়াবার জন্য অজ্ঞাতবাস থেকে ভিডিও বার্তা পাঠাচ্ছে )। আবার অন্যদিকে সরকার দেশের সার্বভৌমত্ব ক্ষমতা ব্যবহার করে আমাদের কে গণতন্ত্রের নতুন নতুন সংজ্ঞা উপহার দিবেন। যে হারে সরকার বিরোধী দলের নেতাদেরকে শ্রীঘরে আমন্ত্রণ জানাচ্ছে তাতে মনে হয়না যে অদূর ভবিষ্যতে কোনো কর্মক্ষম বিরোধী দলের অস্তিত্ব থাকবে। এদিক থেকে মনে হয় যে আমরা রাজতন্ত্রের (পরিবারতন্ত্র) কাছাকাছি চলে আসতে পারব। সকল ক্ষমতার উৎস জনগণ যদি কোনভাবে এই সরকার উচ্ছেদ করতে পারে এবং অতপর পরবর্তী সরকার যে সেই একই পথ অবলম্বন করবে না তার কোনো নিশ্চয়তা নেই।


এদেশের রেল ব্যবস্থা পর্যবেকক্ষণ পূর্বক এক বিদেশী মন্তব্য করেছিল , 'God must exist'. তাই অবশেষে আল্লাহর দরবারে হাত তোলা ছাড়া আর কিছুই পাচ্ছিনা। একজন যোগ্য পুরুষ শাসক চাই, নেতা নয়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×