somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

My Brother (2004) … ভালবাসা যখন আমৃত্যু

১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাই-ভাই কিংবা বোন-বোন কিংবা ধরেন ভাইবোন যা বলেন না কেন, একই মায়ের পেটে জন্মগ্রহন করা ভাই-বোনের পরস্পরের প্রতি ভালবাসা কখনো অম্ল-কখনো মধুর হয় কিন্তু সেই ভালবাসায় থাকে আবেগ, পরস্পরের প্রতি দায়িত্ত-কর্তব্য জ্ঞান। সাথে থাকে বাবা-মায়ের পরিপূর্ণ ভালবাসা ও সবাইকে একসাথে নিয়ে সেই ভালবাসার চাদরে ঢেকে রাখা।

আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো কোরিয়ান মুভি My Brother (2004)[http://www.imdb.com/title/tt0423461/] অভিনয়ে আছেন Kim Hae-sook, Shin Ha-kyun, Won Bin সহ প্রমুখ। পরিচালনায় আছেন Ahn Kwon-tae।

দুই ভাই Sung-hyun ও Jong-hyun জন্মের আগেই বাবা কে হারায়। দুই ভাইয়ের বয়সের ব্যবধান এক বছরেরও কম-বেশী হলেও ওরা একই স্কুলে একই ক্লাসে পড়ে। বড় ভাই Sung-hyun লেখাপড়ায় অনেক ভালো ও চুপচাপ স্বভাবের এবং ছোট ভাই Jong-hyun পড়ালেখায় অমনোযোগী হলেও দেখতে সুদর্শন ও মারপিট করতে ভালোই উস্তাদ বলা চলে। বড় ভাই Sung-hyun জন্ম থেকেই ঠোঁট কাঁটা বলে মায়ের ইনকামের একটা বড় অংশ বড় ভাইয়ের চিকিৎসায় খরচ হয় এবং মায়ের সকল আদর যত্ন বড় ভাইকে ঘিরেই। বড় ভাইয়ের প্রতি মায়ের অগাত ভালবাসা দেখে ছোট ভাই Jong-hyun নিজেকে অসহায় ভাবতে থাকে এবং নিজেকে অনেক ঝামেলায় জড়িয়ে ফেলে। বাসে আসা যাওয়ার বদলতে ছোট ভাই শান্তশিষ্ট ও সুন্দরী Jo Mi-ryung প্রতি প্রথম দেখায় ভাললাগা ও পরবর্তীতে তা ভালবাসায় পরিনত করে কিন্তু Jo Mi-ryung কে আগেই থেকেই ভালবেসে ফেলে বড় ভাই এবং তাকে নিয়ে অনেক ছবি আঁকা ও কবিতা লেখে যদিও পরবর্তীতে সেটি ছোট ভাই ছাড়া আর কেউ জানতো না। ছোট ভাই বড় ভাইয়ের লেখা কবিতা ও ছবি মেয়েটির কাছে নিজের বলে চালিয়ে দেয়। গল্পের শুরু এখানেই…



হুম … কি ভাবছেন??? যা ভাবছেন তা কিন্তু না… মুভির জাস্ট শুরুটা বললাম শুরু থেকে শেষ পর্যন্ত আপনিই দেখে বলবেন।

দুই ভাইয়ের ভুমিকায় Shin Ha-kyun ও Won Bin অভিনয় ছিল অসাধারণ। পিতার ভালবাসা থেকে বঞ্চিত সন্তানদের তিলে তিলে মানুষ করা, লেখা-পড়ায় শিক্ষিত করা, নিজে প্রয়োজনকে না মিটিয়ে সন্তানের প্রয়োজনকে প্রাধান্য দেয়া যা শুধু মায়ের পক্ষেই সম্ভব। সেই মায়ের ভুমিকায় রূপদানকারী Kim Hae-sook মায়ের চরিত্রটিকে দারুন ভাবেই ফুটিয়ে তুলেছেন যার প্রশংসা না করলেই নয়। পরিচালক Ahn Kwon-tae সাধারণ একটি প্লটকে যেভাবে বিশ্বাসযোগ্য ও ছবির পর্দায় সিনেমেটিক ভাবে তুলে ধরেছেন যে তাকে এক কথায় অসাধারণ না বলেই নয়। যার ফলে ছবিটি পেয়েছে প্রান ও দর্শকদের ভালবাসা। ছবির একপর্যায়ে নিজের আবেগকে ধরে রাখা খুবই কষ্টকর মনে হয়েছে। মুভিতে প্রতিটি চরিত্র নিজ নিজ গুরুত্ব বহন করে এবং অভিনয় শিল্পীরা সেটি বজায় রেখেছেন অনেকটা সফলভাবেই। দুই ভাইয়ের পরস্পরের প্রতি ভালবাসা- ঝগড়া-আবেগের বহিঃপ্রকাশ, মায়ের মমতা-কঠোরতা, পারিপার্শ্বিক চরিত্রে রূপদানকারীদের স্বতঃস্ফূর্ত সাপোর্ট মুভিটিকে করেছে প্রাণবন্ত এবং একঘেয়ে থেকে মুক্তি।

ট্রেইলারঃ

আইএমবিডি রেটিং -> ৭.৩/১০

আমার রেটিং -> ৮/১০



আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে নিজেকে এবং নিজের পরিবারকে নিরাপদ রাখতে পারুন সেই কামনাই করছি। আসসালামু আলাইকুম :)
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

×