somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্যার আমরা বাঙ্গালীরা জন্মগত ভাবেই দুর্ভাগা

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্যার আমরা বাঙ্গালীরা জন্মগত ভাবেই দুর্ভাগা। আমাদের মাঝে সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার অভাব। আমরা মুখে যতই দেশ প্রেমের বুলি আওড়াই না কেন আমাদের মাঝে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও একত্রে কাজ করার মানসিকতার অভাব রয়েছে। আমরা ভুলে যায়, দেশ কে ভালবাসতে হলে দেশের প্রতিটা মানুষকে, দেশের প্রতিটা সম্পদকে ভালবাসতে হবে। আমরা স্যার নোংরা রাজনীতির বেড়াজালে আটকে পড়েছি। আমরা শুধু দেশ কে ভালবাসি দেশের মানুষগুলো কে না......... আমরা স্যার অন্যদের সামনে নিজেদের হাস্যকর করে তুলছি আমাদের ক্ষীণ মানসিকতার পরিচয় দিয়ে। আমরা দেশ কে মা বলি কিন্তু সেই মায়ের মর্যাদা আমরা দিতে পারছি না। আমরা তো এই দেশের সন্তান তাই না?? আমরা স্যার ক্ষমতার জন্য ভাইয়ের রক্তমাখা কাঁচা গোস্ত খাই। আমাদের লোভ খুব বেশী স্যার। ক্ষমতার লোভ। আমরা অল্পতে তুষ্ট হতে পারি না। স্যার আমরা এখন অনেক নিষ্ঠুর হয়ে গেছি। এতটাই যে আমরা মরা ভাইয়ের গোস্ত খেয়ে উল্লাস যাপন করি। আমরা ভুলে যায় এই দেশে জন্ম গ্রহন করা প্রতিটা মানুষ আমাদের ভাইবোন। আমরা তাদের খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করে মজা পায়। আমরা স্যার রাগ করে সম্পদ আগুনে পুড়িয়ে ফেলি। কি হবে এই সম্পদের প্রতি মায়া-ভালবাসা রেখে? এই সম্পদ তো আমাদের না!! সব সম্পদ তো আমার মায়ের, যা ক্ষতি মায়ের হবে!! আমাদের কি যায় আসে তাতে?? আমরা ভাইয়ে-ভাইয়ে হাতে হাত রেখে চলতে পারি না। আমরা পারি না মায়ের মুখে হাসি আনতে। পারি না সবাইকে নিয়ে সুখের সংসার করতে। স্যার আমাদের বিবেক বুদ্ধি লোপ পেয়েছে। আমরা এখন অপরের কথায় চলি। আমরা আমাদের মানুষত্ব বিকিয়ে দিয়েছি অন্যের হাতে। আমরা এখন অন্যের হাতের পুতুল। স্যার আর বলতে পারছি না... চোখ ভিজে যাচ্ছে... আমরা অনেক গুনাহগার। আল্লাহ আমাদের ক্ষমা করবেন না... আমরা বাঙ্গালীরা জন্মগত ভাবেই দুর্ভাগা স্যার।

(আমার সম্মানিত শিক্ষক প্রফেসর সফিউল্লাহ স্যার "স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন " কমেন্টের উত্তর হিসেবে উপরের লেখাটি লিখেছিলাম)

সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

×