মজীনা সমাচার
১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
“যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনাকে বহিষ্কারের দাবি জানিয়েছেন সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ। ”
গত কয়েক বছর ধরে যারা ইউএস ভিসা রিফিউজ হয়েছেন তাদের প্রত্যেকের মনের গোপন কথাটা বলেছেন স্যার...যদিও আপনি অন্য এঙ্গেল থেকে বলেছেন তবুও আন্দাজ করতে পারি আওয়ামী লীগ-বিএনপি-ছাগু নির্বিশেষে সকল ভিসা প্রত্যাখ্যাতের মনের কথা এটা...প্রতিদিন যেই বিশাল লাইন দেখি অ্যাম্বাসীর সামনে তাতে বলতে পারি এই দাবিতে মানববন্ধন করলে লোকের অভাব হবে না...

আহারে এই প্রচণ্ড শীতে কি নিদারুণ আশা নিয়েই না মানুষগুলো অ্যাম্বাসির সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। আর লালমুখো সাহেবেরা প্রভুর মতো তাদের জেরার পর জেরা করে ধরিয়ে দেয় প্রত্যাখান পত্র।
তবে আমাদের রাজনীতিতে লালমুখোদের বাড়াবাড়ি হস্তক্ষেপের জন্য ওদের চিরতরে বিতাড়িত করলেও খুব দোষের কিছু দেখি না। আমরা চাইলেও ওরা যাবে না এদেশ ছেড়ে এ আমি নিশ্চিত। কারন ওদের স্বার্থটা আমাদের মোটা মাথায় না ধরলেও ওদের পাতলা মাথায় ঠিকই খেলে। আর সে কারণেই দুরদুর করে তাড়িয়ে দেয়ার ভান করার পরেও ওরা এ দেশে রয়ে গেলে আর কিছু না হোক আমাদের খেয়ে আমাদের প্রতি যে দয়াদাক্ষিণ্যের যে ভাবটা দেখাতো সেটা কিছুটা কমবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর...
...বাকিটুকু পড়ুন
নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন
ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন