তাহারা সকলেই সুদর্শন
তাহাদের নারীরা ডানাকাটা পরী।
তাদের সান্ধ্যকালীন আড্ডাগুলো
হাস্যরসে ভরপুর
কিন্তু রাত বাড়লেই বেরিয়ে আসে
দুখের পালাগাঁথা।
সুন্দরমুখগুলোই হয়ে ওঠে বীভৎস্য
মেকি হাসি মুছে যায়
নোনা জলে ধুয়ে যায় সুন্দরীর প্র্রসাধন।
জানি, আমরা কখোনই ছিলাম না
ওদেরই মতো।
মেকি হাসিও হাসিনি কোনদিন।
মিথ্যে করে কখনও বলিনি ভালোবাসি।
অথচ দেখো ভাগ্যের কী নির্মম পরিহাস
আমাদেরই দুজনের দু-ভুবনে বাস
আর মিথ্যে সুখের অভিনেতারা পাশাপাশি রয়,
সত্যি এভাবেই আরশোলারা যুগ যুগ টিকে রয়।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



