বিএনপির সীজফায়ার
২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সরকারের সঙ্গে বিএনপির ‘সীজ ফায়ার’ বেশ ভালোরকম কাজে এসেছে...তাদের আটক নেতাকর্মীরা মুক্তি পাচ্ছে...আজ মুক্তি পেলো দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং নরসিংদীর সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেন বকুল...অন্যদিকে দেখলাম বিএনপি-র কেন্দ্রীয় কার্যালয়ে বসে বেশ হাস্যোজ্জ্বল মুখে প্রেস কনফারেন্স করছেন মির্জা ফখরুল। অথচ কয়েক হপ্তা আগে বাত্তি লাগাইয়া খুঁইজাও তার টিকির দেখা পায়নি সাংবাদিকরা...তবে মির্জা ফখরুলকে মাঝেসাঝে দেখা গেলেও গোপন ভিডিও বার্তার অ্যাঙ্কর সাবেক সংসদ সদস্য সালাউদ্দিনের অবস্থান জানতো না কেউই। অনলাইন সংবাদ মাধ্যমের ছবিতে তাকেও দেখলাম মির্জা ফখরুলের পাশে। সালাহউদ্দিন ভাইয়ে কোন পর্বতের গুহায় লুকাইয়াছিলো আল্লাহই ভালো জানে...
সব কিছুই ঠিকঠাক আগের মতো...শুধু মাঝখান দিয়া আমাগো মতো ফালতু কতোগুলি মানুষ বেকার পুইড়া মরলো...যে কয়জন জানে বাঁচলো তারা হইলো জীবনের তরে পঙ্গু...এখন আপনাগোরে ঘাড়টা ধইরা জিগাইতে মন চায়, এই দায়টা কার??? আপনারা কইবেন সরকারের, সরকার কইবো আপনাগো...আমরা বলদ পাবলিক একবার আপনাগো দিকে আরেকবার সরকারের মুখের দিকে তাকামু...ভাই আপনারা পারেনও....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর...
...বাকিটুকু পড়ুন
নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন
ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন