আজকের দুপুরটা একটা রোদজ্বলা মরা দুপুর...এই দুপুরটা ভাত খাবার পর মায়ের চোখ ফাঁকি দিয়ে, না ঘুমিয়ে বিছানায় শুয়ে শুয়ে পকেটে লুকিয়ে রাখা ছোট্ট গাড়িটা দিয়ে খেলবার দুপুর...ক্লোস্টরেল, প্রেশার আর লোডশেডিংয়ের জ্বালায় অস্থির মাঝবয়েসী মায়েদের কালো ঠান্ডা সিমেন্টের মেঝেতে মাদুর পেতে ঘুমোবার দুপুর...অনেক কষ্টে কোচিং ফাঁকি দেয়া কিশোরী প্রেমিকার সঙ্গে হুড তুলে রিকশায় ঘুরবার দুপুর...সদ্য বিবাহিতা তরুণীর বরকে ফোন করে আহ্লাদী গল্পের দুপুর...একান্ত নির্জনে খোলা ময়দান বা পার্কে টুক করে চুমু খাবার দুপুর...সেই কবেকার কোন প্রেমিকের কথা মনে করে মন খারাপ করবার দুপুর...পরকীয়া প্রেমে মত্ত হবার দুপুর...সমুদ্র পাড়ের কোন পাঁচ তারা হোটেলের ধপধপে সাদা বিছানায় শুয়ে এসির হিমশীতল হাওয়ায় ঢুলুঢুলু চোখে জানলা দিয়ে সমুদ্রটাকে শেষবারের মতো দেখবার দুপুর...
আলোচিত ব্লগ
=মনে রং নেই আর=

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন
এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:
একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন
দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।