somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসহায় মুখেরা...

০৩ রা মার্চ, ২০১৫ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীতে কতো ধরণের অসহায় মুখ হয়...ছুটির প্রার্থণায় বসের সামনে অসহায় মুখ...চাকুরি প্রার্থীর অসহায় মুখ...স্বচ্ছল বন্ধুর কাছে টাকা ধার চাইতে গিয়ে অসহায় মুখ...নিজের পাওনা টাকা চাইতে গিয়ে বড়লোক আত্মীয়ের সামনে অসহায় মুখ...পাওনাদারের কড়া কথার মুখে দেনাদারের অসহায় মুখ...জরিমানার ভয়ে ট্রাফিক সার্জেন্টের সামনে দাঁড়ানো চালকের অসহায় মুখ...সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ডাক্তারের সামনে দঁড়ানো অসহায় মুখ...বিয়ে বাড়ির ফেলে দেয়া খাবার চাইতে গিয়ে চোর সন্দেহে আটক টোকাইয়ের অসহায় মুখ...

আরো কতো কতো ধরণের অসহায় মুখের ছবি দেখি প্রতিদিন...তবে একটা অসহায় মুখের ছবি মনে গেঁথে রয়েছে...বোধহয় থাকবে আজীবন...

বছর ছয়েক আগে একদিন দুপুরে ভাত খেতে যাচ্ছি হোটেলে...হোটেলে ঢোকার সিঁড়ির মুখেই জিলেপির দোকান...বেশ আয়োজন করে গরমা গরম তেলে শাহী জিলেপী ভাজা হচ্ছে...সিঁড়ি বেয়ে এক দুকদম উঠতে না উঠতেই চোখ গেলো জিলেপীর দোকানের পাশে দিয়ে হেঁটে যাওয়া এক যুবকের দিকে...

আধ ময়লা শার্ট প্যান্ট পরা যুবক...যুবকের হাত ধরে আছে ৪-৫ বছরের ফুটফুটে একটা বাচ্চা...মূলত বাচ্চাটার কারনেই ওই যুবককে এতো ভালো করে খেয়াল করা...বাচ্চাটা খুব আগ্রহ নিয়ে তার বাঁ হাতে তুলে দোকানের থরে থরে সাজানো জিলেপী দেখিয়ে বললাে, খাবো।

যুবকটি সঙেগ সঙ্গে দাঁড়িয়ে বললো, বাবা জিলেপী খাবে? এ কথা বলতে বলতেই সে তার বুক পকেটে হাত দিলো...আর অসহায় মুখ করে খুব দ্রুত জবাব দিলো, ‘থাক বাবা। এগুলো খাওয়া লাগবে না। এগুলো ভালো না।’ কথাগুলো বলেই বাচ্চাটিকে দ্বিতীয় কোন আবদারের সুযোগ না দিয়ে চট করে ওকে কোলে নিয়ে হনহন করে হাঁটা দিলো সে।

এক মিনিটেরই ঘটনা...আর ওই অসহায় মুখের সিন তো বোধহয় ২-৩ সেকেন্ডের...কিন্ত ওই স্বল্প সময়ের অসহায় মুখটায় লেখা ছিলো অনেক কিছু...

লেখা ছিলো, আমি একজন বেকার যুবক...অক্ষম অসহায় পিতা...যার পকেটে মাত্র আটটি টাকা নেই বাচ্চাকে একটা গরম জিলেপী কিনে দেবার জন্যে...

একবার ভেবেছিলাম বাপ ব্যাটাকে ডাক দিয়ে পেট পুরে জিলেপী খাওয়াই...পরক্ষনেই মনে হলো আমাদের মানে গরীবের আত্মসম্মানবোধ তীব্র...আর লুঙ্গি পরা মানুষদের যতো সহজে করুণা করা যায়, সে তুলনায় প্যান্ট পরাদের করুণা করা রীতিমতো সাহসের ব্যাপার...
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×