somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিডিয়া যেভাবে সংখ্যালঘুকে নীরব করে দেয়/:)/:)/:)

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নিরবতার কুন্ডলী তত্ত্ব

তত্ত্বটির প্রবক্তা
নিরবতার কুন্ডলী তত্ত্বটির প্রবক্তা এলিজাবেথ নোয়েল নিউম্যান জার্মানির বার্লিনে তিনি একজন রাজনৈতিক গবেষকও। তিনি ২৫ মার্চ, ২০১০ সালে মারা যান।

নিরবতার কুন্ডলী
কোন বিষয়ে যখন সংখ্যাগরিষ্ট মত দেয় তখন সমাজের সংখ্যালগিষ্ঠরা তাদের মত গ্রহণযোগ্য হবে না বা সমাজ থেকে তারা বিচ্ছিন্ন হবে এ কারণে তারা চুপ বা নীরব হয়ে যায়। নিউম্যানের তত্ত্বানুযায়ী সংখ্যালগিষ্ট যখন চুপ বা নীরব হয়ে যায়, গণমাধ্যম সেই নীরবতাকে আরও গতিশীল করে অর্থাৎ গণমাধ্যম গণমাধ্যম সংখ্যাগরিষ্ঠের মতকে তুলে ধরে। ফলে সংখ্যালগিষ্ট আরও নীরব হয়ে যায়।
মিডিয়া যেভাবে ইস্যুগুলো তুলে ধরে এতে মনে করে সংখ্যাগরিষ্ট যেহেতু বিষয়টি নিয়ে এভাবে মত দিচ্ছে, এখানে আমাদের সংখ্যালগিষ্টের মত গ্রহণ করা হবে না তখন তারা চুপ হয়ে যায়। শুধু সাধারণ জনগনই নয়, মিডিয়া সংঘবদ্ধ হলে সুশীল সমাজও চুপ হয়ে যায়।

যেমন- যখন মিডিয়া আবুল হোসেন বা মশিউর রহমানের পদত্যাগকে ইস্যু করে তখন এ নিয়ে সমাজের সুশীল সমাজও তাদের মুখ চালান কিন্তুযখন মিডিয়া বাণিজ্যিক কারণে গ্রামীণ ফোনের কর্মী ছাটাই কিংবা মোবাইল অপারেটরদের অধিক চার্জ নিয়ে কথা বলে না তখন সুশীল সমাজের কোন ভূমিকাও লক্ষ্য করা যায় না।
সর্বোপরী নিরবতার কুন্ডলী তত্ত্বের সংজ্ঞায়নে বলা যায় যে, মিডিয়া যখন সমাজের এলিটদের স্বার্থে সংখ্যাগরিষ্টের মত হিসেবে কোন ইস্যুকে উত্থাপন করে, তখন সংখ্যালগিষ্ট যেভাবে নীরব হয়ে যায় তাই-ই নিরবতার কুন্ডলী।

উদাহরণ
 যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে গণমাধ্যম যখন সংখ্যাগরিষ্টের মত তুলে ধরছে, তখন সমাজে কিছু রক্ষণশীল ও ধর্মভীরু সংখ্যালগিষ্টরা এটা মানতে নারাজ হলেও মুখ খুলে বলছে না। অর্থাৎ গণমাধ্যম তাদের নীরব করে দিচ্ছে।

 নির্বাচনের সময় কোন নীতি বা আইন প্রনয়ণের সময়ে সংখ্যাগরিষ্ট এর বিরোধিতা করলেও নিজেদের মত গ্রহণ হবে না বুঝতে পেরে নীরব হয়ে যায়।
এছাড়াও গ্রাম্য সালিশ বা নির্বাচনের সময়, টাউন হলগুলোর আলোচনা অনুষ্ঠানে সংখ্যাগরিষ্টরা সর্বদা নীরব থাকে।

মডেলটির ভিত্তি বা নিরবতার কারণ

1/ মতামতের গতিবিধি

মানুষের সাধারণত ৫টি ইন্দ্রিয় থাকে। তবে নিউম্যান মনে করেন, এ ৫টি ছাড়াও মানুষের আরও একটি ইন্দ্রিয় আছে তা হল- “quasi statistical organ” যার দ্বারা মানুষ সহজেই বুঝতে পারে নির্দিষ্ট বিষয়ে তার মতামতটি গ্রহণযোগ্য হবে কি হবে না। অর্থাৎ মানুষ যখন এই ইন্দ্রিয়টির সাহায্যে ভবিষ্যৎদ্বানী করে বুঝতে পারে তার মতটি সংখ্যাগরিষ্টের মতামত তখন সে ঐ বিষয়ে মত প্রদান হতে বিরত থাকে, এভাবেই সে নীরব হয়ে যায়।

2/ বিচ্ছিন্নতার ভয়

সমাজ থেকে বিচ্ছিন্ন বা নির্বাসন, একাকীত্ব বা বন্দিত্ব সবচেয়ে নিষ্ঠুর শাস্তি। নিউম্যান মনে করেন, কোন বিষয়ে সংখ্যাগরিষ্টের বিরোধিতা করে মত দিলে সমাজ তাকে বিচ্ছিন্ন করে দিতে পারে। সংখ্যাগরিষ্টের অসন্তুষ্টি আর ফলস্বরূপ যে বিচ্ছিন্ন থাকার ভয় সংখ্যাগরিষ্টকে নীরব করে দেয়।

সমালোচনা
 সমাজে যারা কট্টরপন্থী থাকেন তারা সংখ্যালগিষ্ট হলেও মত প্রকাশে নীরব থাকেন না।
যেমন: হুমায়ুন আজাদ বা তসলিমা নাসরিন সংখ্যাগরিষ্টের বিরুদ্ধে গিয়ে নারী বা ধর্মের ব্যাখা দিয়েছেন।

 নিউম্যান যখন তত্ত্বটি দিয়েছিলেন তখন আমেরিকায় ছিল স্বৈরতান্ত্রিক সরকার অন্যদিকে বর্তমানে বিশ্বের বেশীরভাগ দেশে ও আমাদের দেশেও গণতান্ত্রিক সরকার থাকায় এর প্রভাব একরকম হবে না।

 মিডিয়াও সর্বদা সংখ্যাগরিষ্টের মতকে তুলে ধরে না, তারা সমাজের প্রভাবশালী, দাতাগোষ্ঠী বা মালিকানার স¦ার্থানুযায়ী মতকে উপস্থাপন করে।

 বাংলাদেশের প্রেক্ষাপটেও তত্ত্বটি পুরোপুরি সত্য না। কেননা বাংলাদেশের মিডিয়াগুলোর ওপর সরকারি হস্তক্ষেপ থাকে বিধায় এরা অনেক ইস্যুতেই সংখ্যাগরিষ্টের মতকে তুলে ধরতে পারে না।


সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×