somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাম্পত্য জীবনঃ সাংসারিক কাজে আপনার বউকে হেলপ করুন

২৩ শে মে, ২০১২ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রতিটি দাম্পত্য সম্পর্ককে সুন্দর রাখতে স্বামী-স্ত্রী দুজনের সমান ভূমিকা রাখাটা অপরিহার্য। ঠিক তেমনি ভাবে আমাদের দৈনন্দিন গৃহকর্মে স্বামী-স্ত্রী দুজনের সমান ভূমিকা থাকাটাও প্রয়োজনীয়। যদিও আমাদের পুরুষশাসিত সমাজে প্রায়শই ঘরকন্নার দায়িত্বটি স্ত্রী’র উপরই চাপে। কিন্তু সময়ের সাথে সাথে যেমন অনেক কিছুই বদলায় তেমনি আমাদেরও এই জায়গাটিতে নতুন করে ভাবতে হবে।

আধুনিক এই যুগে এসে নারীরা যখন ঘরের পাশাপাশি বাইরের কর্মক্ষেত্রে বিভিন্ন অঙ্গনে সাফল্য বয়ে আনছে কিংবা সংসারের উপার্জনের সহায় হচ্ছে তখন তাদের কাঁধে একতরফা ভাবে সংসারের জোয়াল বেঁধে দেওয়াটা কখনোই সুখী দাম্পত্যের নিয়ামক হতে পারে না। বরং সকাল থেকে শুরু করে রাত অবধি ঘরে-বাইরের প্রতিটি কাজ সমঝোতার ভিত্তিতে ভাগাভাগি করে নিতে পারাটাই হলো যথার্থ স্বামী বা স্ত্রীর দায়িত্ব।

অনেক স্বামীই হয়তো ভাবেন যে, সংসার সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একমাত্র অর্থ উপার্জনই আসল এবং সেটি করাই তার একমাত্র দায়িত্ব। সেটি সঠিক নয়। তবে এই কাজটির পাশাপাশি স্ত্রীকে ঘরের বিভিন্ন কাজে শারীরিক ও মানসিকভাবে সাহায্য করাটাও জরুরি। যেমন ধরুন: অফিসে কাজের ফাঁকে ফাঁকে বাসার খোঁজখবর নেওয়া, বাড়িতে কারো অসুবিধা হচ্ছে কি না তা জানতে চাওয়াটাও অনেক সময় স্ত্রীকে মানসিক শান্তি দেয়। একইভাবে বাড়িতে কার কখন কি প্রয়োজন সেটি অন্য কেউ বলবার আগেই নিজ থেকে সেসবের খোঁজখবর রাখার চেষ্টাও করতে হবে। পাশাপাশি ছুটির দিনগুলোয় স্রেফ শুয়ে বসে কিংবা আড্ডায় মশগুল না থেকে বাড়ির জমে থাকা কাজগুলোয় হাত লাগালে সেটিও একটি বড় কাজ করা হয়।

দাম্পত্য সম্পর্কের মাঝে যেন কোনভাবেই একঘেয়েমি বিষয়টি চলে না আসে সেটি দেখার দায়িত্বটিও কিন্তু অনেকাংশে স্বামীর উপরই বর্তায়। বিশেষ করে পরিবারের সদস্যদের কিংবা সম্পর্কের বিশেষ বিশেষ দিনগুলো মনে রেখে সেসব দিনে কোন বাড়তি পরিকল্পনা করার মধ্য দিয়ে পরিবারে একটি সুন্দর আবহ গড়ে তুলতে পারেন। সর্বোপরি ‘এটি বাড়ির বৌদের কাজ’ এই ধারণার বশবর্তী না থেকে কাজগুলোকে নিজ পরিবারের ভেবে তাতে সাহায্য করাটাই একজন দায়িত্ববান ও আদর্শ স্বামীর কর্তব্য। ---

লিখেছেনঃ
নাজিয়া কাইয়ুম
দৈনিক আজাদী (চট্টগ্রাম থেকে প্রকাশিত)
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×