somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বামীর অফিসের সহকর্মীদের ব্যাপারে স্ত্রীর দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত?

২৬ শে মে, ২০১৩ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিসের সহকর্মীর সঙ্গে বন্ধুত্ব থাকতেই পারে। কিন্তু তা বাড়াবাড়ির পর্যায়ে গেলে দাম্পত্য সম্পর্কে কলহ সৃষ্টি হতে পারে। একই অফিসে নারী-পুরুষ মিলে কাজ করে। একসঙ্গে কাজ করতে গেলে সবার সঙ্গে ভালো বোঝাপড়া থাকাটাই যুক্তিসঙ্গত। এর মধ্যে কারও কারও সঙ্গে হয়তো একটু বেশি ঘনিষ্ঠতা থাকে।

এক্ষেত্রে যা করা উচিত-

১. সব সম্পর্কের মূল হলো বিশ্বাস। একে অপরকে বিশ্বাস করতে হবে। স্বামীকে বুঝতে হবে। সে কি আসলেই কোনো বাড়াবাড়ি করছে কি-না, নাকি আপনি শুধু শুধুই সন্দেহ করে তাকে ফুঁসিয়ে তুলছেন? সন্দেহ খুব খারাপ জিনিস। ভাইরাসের মতো আক্রমণ করে সম্পর্ককে নষ্ট করে দেয়।

২. শুধু স্ত্রী না হয়ে তার বন্ধু হতে চেষ্টা করুন। সবকিছু শেয়ার করুন। সে যাতে আপনার সঙ্গে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করে সেভাবে নিজেকে গড়ে তুলুন। নিজেকে যাচাই করুন।

৩. বন্ধুত্ব থাকতেই পারে কিন্তুু বাড়াবাড়ির পর্যায়ে গেলে দাম্পত্য সম্পর্ক বিনষ্ট হতে পারে, সেদিকে খেয়াল রাখুন এবং স্বামীর সঙ্গে ঝগড়া না করে ধীরস্থিরভাবে বোঝাতে চেষ্টা করুন। নিজে বুঝুন।

৪. স্বামীর সহকর্মীর সঙ্গে নিজেও সদ্ভাব গড়ে তুলুন। বাড়িতে ডাকুন, নিজেদের সুখী জীবন যাপনের গল্প করুন, তাকে বোঝান যে, আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে বেশ ভালো বোঝাপড়া আছে।

৫. স্বামীর সহকর্মীর ভালো গুণাবলি নজরে পড়লে আপনিও তার প্রশংসা করুন। ইতিবাচক মনোভাব মনকে অনেক প্রশস্ত করে।

কী করা উচিত নয় :

১. স্বামীর সহকর্মীকে নিয়ে বেশি আগ্রহ সৃষ্টি করবেন না। তাতে হিতেবিপরীত হতে পারে। দেখা গেল যা নয় তাই হয়ে গেছে এক সময়।

২. বারবার একই বিষয় নিয়ে কথা বলে স্বামীটির মনে বিরক্তি ঢুকিয়ে দেবেন না। প্রয়োজন হলে একদিন সময় নিয়ে ব্যাপারটা ক্লিয়ার করুন।

৩. বেশি নজরদারি করা ঠিক নয়। ছায়ার মতো লেগে থাকা, কোথায় যায়, কী করে, কার সঙ্গে কথা বলে এসব নিয়ে বেশি মাতামাতি করবেন না। নজরদারি করা সব সময় সবার ভালো নাও লাগতে পারে। তখন বিরক্ত হয়েই ভুলপথে পরিচালিত হতে পারে কেউ।

৪. ছোটখাটো বিষয়ে সন্দেহ না করে অপেক্ষা করুন। যুক্তিসঙ্গত অশোভন কিছু ধরা পড়লেই সেটা নিয়ে খোলাখুলি কথা বলুন।

৫. সহকর্মীদের নিয়ে অসৌজন্যমূলক বাক্য ছুড়ে মারবেন না।

৬. নিজেদের ব্যাপার নিয়ে কাউকে গোয়েন্দাগিরিতে নিয়োগ দেবেন না। এতে আপনাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির কৌতূহল সৃষ্টি হবে এবং তার মন ভালো না হলে তার দ্বারাও সম্পর্কে কাঁটা ছড়ানোর সম্ভাবনা থাকতে পারে।

সুত্রঃ
দৈনিক পূর্বকোণ (২৬.০৫.২০১৩)

অফিসে সহকর্মী
মরিয়ম বেগম
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×