somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

۞۞ মুসলিম পরিবারের বিয়েতে বরকে সোনার আংটি পরিয়ে দেয় কেন? ۞۞

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

۞۞ মুসলিম পরিবারের বিয়েতে বরকে সোনার আংটি পরিয়ে দেয় কেন? ۞۞

আমাদের দেশে মুসলিম পরিবারে এনগেইজমেন্টে/বিয়ের অনুষ্টানে বর-কনে একে অপরকে সোনার আংটি পরিয়ে দেয়। এই রেওয়াজ বহু বছর ধরে চলে আসছে। কনে পক্ষ বিয়ের অনুষ্টানে বরের বোন জামাইদেরকেরও সোনার আংটি গিফট করে। বিয়েতে আত্বীয়-স্বজন-বন্ধু-বান্ধবরাও বরকে সোনার আংটি উপহার দেয়। আমরা কি জানিনা পুরুষদের জন্য গোল্ড ব্যবহার করা হারাম? নাকি নবী করিম (সাঃ) হাদিস পড়েও না জানার ভান ধরে এই প্রথা চালিয়ে দিচ্ছি। এর জন্য কি কেয়ামতের দিন শাস্তি পেতে হবে না?

পুরুষের জন্য গোল্ড ব্যবহার হালাল না কি হারাম কয়েকটি হাদিস থেকে জেনে নিইঃ

আবু হুরায়রা (রাঃ) বলেন, “ নবী (সাঃ) সোনার আংটি পরিধান করতে নিষেধ করেছেন।” (বুখারী- আদাবুয যিফাফ-২১৪)

আলী (রাঃ) বলেন,“রাসুল (সাঃ) আমাকে সোনার আংটি পরিধান করতে নিষেধ করেছেন।” (তিরমিযী, আবুদাঊদ, নাসাঈ,ইবনু মাজাহ, মিশকাত হা/৪৫৬,‘পোষাক’ অধ্যায়)

আবু হুরায়রা (রাঃ বলেন, রাসুল (সাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি তার প্রিয়জনকে আগুনের কড়া বা আংটি পরানো পছন্দ করে, সে যেন তাকে সোনার কড়া বা আংটি পড়ায়।” (আবুদাঊদ, মিশকাত হা/৪৪০১, বাংলা মিশকাত হা/৪২০৫)

আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুল (সাঃ) এক লোকের হাতে সোনার একটি আংটি দেখলেন। তিনি তা খুলে নিয়ে নিক্ষেপ করলেন এবং বললেন, ‘তোমাদের কোন ব্যক্তি আগুনের টুকরো হাতে রাখতে চাইলে এই আংটি হাতে রাখতে পারে।’ (মুসলিম, আলবানী, আদাবুয যিফাফ ২১৫ পৃষ্টা)

আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) বলেন, রাসুল (সাঃ) বলেছেন,‘আমার উম্মতের যে ব্যক্তি সোনা পরিধান করবে, আল্লাহ তার প্রতি জান্নাতের সোনা হারাম করে দিবেন। (আহমাদ, আদাবুয যিফাফ ২২২ পৃষ্টা)

যায়েদ ইবনু আকরাম (রাঃ) বলেন, রাসুল (সাঃ) বলেছেন, ‘স্বর্ণ ও রেশমী বস্ত্র আমার উম্মতের নারীদের জন্য বৈধ এবং পুরুষের জন হারাম।’ (সিলসিলা ছাহীহা হা/১৮৬৫/৩০৩০)

উপরোক্ত হাদিসগুলো পড়ে আমরা জানতে পারিঃ
পুরুষের জন্য গোল্ড ব্যবহার করা হারাম। তাই বিয়েতে বরকে স্বর্নের আংটি পরিয়ে দেয়া জায়েজ নয়। বরকে সোনার আংটি উপহার দেয়াও উচিত নয়।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×