আমি ইকবাল, ইকবাল হোসেন,পড়ি কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং বিভাগে। স্বপ্ন দেখতে ভালবাসতাম,ভালবাসতাম বলছি কারন স্বপ্ন দেখতে এখন অনেক ভয় লাগে। স্বপ্ন দেখার পর স্বপ্নভঙ্গ হওয়ার কষ্ট আমি সহ্য করেতে পারবোনা। তাছাড়া এই দেশে স্বপ্ন দেখার মত সৎ সাহস কেন জানি করতে ভয় লাগে।আবার একা একা বসে থাকতেও লাগে ভয়।মাথাই কাজ করে নানা এলেমেলো ভাবনা।নিজেকে রাখতে পারিনা স্থির।কি যেন ঘুরপাক খায় মাথাই।তাইতো নিজেকে জড়িয়ে রেখেছি জাতির সেবায়। এখানে জাতির সেবা বলতে কি বুজাচ্ছি তা আশা করে বুঝে নিবেন নিজ দ্বায়িত্তে।তো রোজকার মত আজকেও দিনটা শুরু করার অভিপ্রায় ছিল এই জাতির সেবা দিয়ে। কিন্তু বিধিধাম,আজ আমার জন্য অপেক্ষা করছিল অন্যরকম একটা দিন।SDH এর হুমায়ুন ভাইয়ের কল আসলো বলে ইকবাল চলে আস,চলে আস মানে? আজকে জাতির সেবার শেষ দিন নগদ নারায়ন অপেক্ষা করতেছে,এমন সমই বলে চলে আস,কেমন লাগে?যাই হোক যথাস্থানে গিয়ে হাজির হলাম মনে মনে ঠিক করে রাখলাম ঐখানে ৩০ মিনিট সময় দিয়ে চলে যাব আমার গন্তব্যস্তলে।কিন্তু আজ যে দিন ছিল অন্যরকম।যাইহোক গেলাম কাজির দেউড়ি পাড়ে।কাজ ছিল ছিন্নমূল শিশুদের মাঝে বস্ত্র বিতরন।গতানুগতিক কাজ,দিয়ে চলে আসব ভেবেছিলাম।কিন্তু দেওয়া শুরু হইতেই কেমন এক অপার্থিব ভাললাগায় মনটা ভরে উঠলো।ঐখানে গিয়ে অপেক্ষা করছিল আর এক মজা।দেশ থেকে যেন সব পথশিশু গায়েব,হঠাৎ একজন কে দেখে মনে হল এরে দেওয়া যাই ওকে দিয়ে ১ মিনিট ও পার হইনি। হঠাৎ করে কথা থেকে হাজির হয়ে গেল অনেক ছেলে মেয়ে।সাথে তাদের মা বাবাও।অরে আল্লাহ,তাদের দেওয়া শুরু করলাম একটা করে করে।এমন সময় অনেক ভিড় হয়ে পরল।মোটামোটি সবাইকে দিয়ে শুরু করলাম নতুন যাত্রা। এইবার মিশন জিইসি।ঐখানেও কাওরে পাইনা।অতপর চলে গেলাম ষোলশহর স্টেশনের চত্ত্বরে।সবাইরে লাইন ধরাই দিলাম এইখানে কারও জন্য অপেক্ষা করতে হল না।সে কি মজা সবাই এসে যার যার সাইজ মত কাপড় নিয়ে গেল।এমনকি অনেক বয়স্ক লোক ও চাইল কিন্তু আমরা দিতে পারলাম না।ওনাদের বললাম পরের বার চেষ্টা করব ইনশাআল্লাহ।খারাপ লাগলো একটু উনাদের জন্য।ওইখানে শেষ করে আমরা আবার সবাই মিলিত হলাম পরবর্তী কাজের জন্য।এদিকে আ্মার জাতি আমাকে খুঁজে।কিন্তু মাঝখান থেকে সময় সব ছলে গেল বলে আর না যাওয়ার সিদ্ধান্ত নিলাম।মাঝখান থেকে মারুফ(বুজুম ফ্রেন্ড) বলে উঠলো দোস্ত চল সানমার থেকে ঘুরে আসি।অগত্তা নিমরাজি হয়ে গেলাম।মনে মনে প্ল্যান ছিল একটা হইলেও করমু জাতির সেবা।তাও মাটি হল।কিন্তু এইখানেও অপেক্ষা করছিল অন্যরকম মজা।আমরা ঘুরাঘুরি করলাম কতক্ষন।দেশ ও দশের চোদ্দগুষ্টি উদ্ধার করলাম দেশের নারী সমাজ বিপথে যাচ্ছে বলে! হঠাৎ একজন বলে উঠলো ফুড কোর্টে চল।আমি বললাম স্পন্সর তুই।বলে দেখা যাবে।আমি এদিখে আবার ভোজন রসিক!!খাবার পর বিল দেওয়ার পালা।মারুফ কিন্তু পালালো। শেষে গড়ের মাঠ হল আমার পকেট। বিল দেয়ার সময় দেখি ফ্রেন্ডের চাচার দোকান।এই সুযোগ ছাড়লামনা।ঐখান থেকে বের হয়ে এইবার ইচ্ছে হল আইচক্রিম খাব।আইচক্রিম পার্লার থেকে।এবার মারুফ কে বলি তুই দিবি,সে বলল ওকে।এইবার আমারে পাই কে খাইয়া ওসুল করে নিলাম।বিধিধাম এইবারও ও বেচে গেল।বিল দিল সরুজ।তারপর আমরা মজা করতে করতে চলে আসলাম অন্য কাজে।সত্যি অনেক মজা হল।সবচেয়ে ভাল লাগলো এই জন্য যে কিছু দরিদ্র পথশিশুর মুখে হাসি ফুটাতে পেরে।এ এক অন্য রকম অনুভুতি।কিন্তু আসার সময় চিন্তা করলাম যাদের কথা দিয়েছিলাম আমরা আবার আসব কাপড় নিয়ে তাদের কথা।সেই দরিদ্র মানুষ গুলার কথা, আমরা কই একজন ত আর এই কাজ এগিয়ে নিতে পারব না, সকলের সহযোগিতা ছাড়া এইধরনের কাজ এগিয়ে নেয়া অনেক কঠিন।তাই সকলকে অনুরোধ, আপানারা দয়া করে আপানার আশেপাশের মানুষগুলার একটু খোঁজ নিন।আপনার একটু সহযোগিতা ওদের মুখে ফুটাতে পারে অনাবিল হাসি। যা দেখে আপনার বুকটাও ভরে উঠবে অনাবিল আনন্দে।সত্যি আজ আমি অনেক খুশী। আজ আমার মনটাও অনেক ভাল।
আপনারাও চাইলে আমাদের সঙ্গি হতে পারেন।আমদের লক্ষ্য অনেক বড়।আমরা চাই সমাজের এই সব দরিদ্র মানুষদের জন্য কিছু করতে।এই স্বপ্নকে বুকে নিয়ে আমরা কিছু তরুন উদ্যোগ নিয়েছি কিছু করবার।আমাদের সম্পর্কে জানতে দেখুন…ফেসবুক।আমাদের একটা গ্রুপ আছে।SDH (SHADE FOR DISTRESSED HUMANITY)SDH

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


