সময় তখন রাত ১০টা। আমার বাসায় রাত ১০ টার মধ্যে রাজু আর রায়হানের আসার কথা। তখনো আমি রেডি হয়নাই।আমাদের আর এক সঙ্গী সরোজকে কল দিতেই বলল ও নাকি এখনও ওর সম্মানী পাইনাই।আমি ত টেনশন এ পড়ে গেলাম।ও একটূ পর জানালো পাইছে এবং আমাদের দারুচিনি দ্বীপে ওর যাওয়া নিচ্ছিত করলো। ঠিক হুমায়নের শুভ যেভাবে তার বন্ধুবান্ধব নিয়া গেছিল ।তফাৎ ছিল মন্তু ঐখানে টিউশনির টাকা না পাওয়ায় যেতে পারেনি। কিন্তু আমাদের সরোজ যেতে পারলো। নির্ধারিত সময়ে রাজু রায়হানকে নিয়া আসলো।কিন্তু আমি অবাক হইয়া দেখলাম আরিফ রাজু মামুন সরোজ সহ সবাই চলে আসলো। বাস কাউন্টার ছিল আমার বাসা থেকে সবচেয়ে
কাছে। যাই হোক আমরা আড্ডাবাজিতে মেতে উঠলাম কারন বাস ছাড়তে অনেক দেরি ছিল।এইদিকে যাত্রার মুহূর্তে দেখি আরিফ কোথায় যেন গায়েব।
পরে কল দিয়ে জানলাম ও আমাদের রেখে ওর কোন এক ফ্রেন্ডের বাসায় একডা ছোট খাট ঘুম দিয়া দিচ্ছিল। ঠিক সময় আমাদের বাস যাত্রা শুরু করলো সিনেমা প্যালেস বাস কাউন্টার থেকে। ঐখানে গিয়া দেখি আমাদের মত অনেক পাবলিক জমায়েত দারুচিনি দ্বীপে যাওয়ার জন্য।বাস ছাড়লও যথাসময়ে। বাসে তুমুল গান শুরু হল।কারন আমাদের মত আর ১ গ্রুপ আমাদের সঙ্গী হল বাসে। আমাদের আরিফের সাথে উনারা পারলোনা।কারন আমাদের আরিফ আবার চবির শাটল ট্রেনের গৌরব। একের পর এক গান চলতে থাকলো সাথে আমাদের বাস তার গন্তব্যে দৌড়াতে লাগলো। গানের ও সেকি বাহার।আমরা এক কলি গাইতো উনারা এক কলি গাই। নিলাঞ্জনা, ওই নিল নিল চোখে চেয়ে দেখনা, কিংবা একটা বোরকা পোরা মেয়ে পাগল করছে ,লালনের বিখ্যাত সব গান কিছুই বাদ নাই।পথিমধ্যে আমাদের বাস চকরিয়া এসে নষ্ট হইয়া গেল। কাকতলীয়ভাবে তখন গান চলছিল সঞ্জীবদার গাড়ি চলেনা চলে না চলে নারে...... আর আমাদের গাড়িও হইয়া গেল নষ্ট।
চলবে.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


