বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজের সমুদ্রযাত্রা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজ আজ ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উদ্দেশ্যে যাত্রা করছে। এই জাহাজে রয়েছে চারটি সুইমিংপুল, ভলিবল, বাস্কেটবল ও টেনিস কোর্ট। রয়েছে তরুণদের জন্য থিম পার্ক, বাচ্চাদের জন্য নার্সারি। থাকছে চারদিকে গ্যালারিবেস্টিত সুবিশাল মাঠ আর বরফবেস্টিত মাঠ।
ওইসিস অব সিজ নামের জাহাজটিতে রয়েছে ১৬টি ডেক, যার সামনে থেকে পেছনের দৈর্ঘ্য ৩৬০ মিটার। এতে রয়েছে দুই হাজার ৭০০টি কেবিন। প্রায় ছয় হাজার যাত্রী এবং দুই হাজার ১০০ ক্রু-এর থাকার জায়গা থাকছে জাহাজে। জাহাজের বরফমাঠে গ্যালারিতে রয়েছে ৭৮০টি আসন। রয়েছে ছোট আকারের একটি গলফ কোর্স।
রয়েল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল থেকে অনুমোদন পাওয়া এই জাহাজটি নির্মাণে প্রায় ১০০ কোটি ইউরো খরচ হয়েছে। ফিনল্যান্ডের তুরকু এলাকার ‘এসটিএক্স ফিনল্যান্ড ওয়াই শিপইয়ার্ড’ আড়াই বছর ধরে নির্মাণ করে বিশ্বের সর্ববৃহত্ জাহাজটি। ওইসিস অব সিজ ২১ দিনের সমুদ্রযাত্রা শেষে আগামী ২০ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পোর্ট এভারগ্লেডসে পৌঁছাবে। এবিসি-এর ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে প্রচার করা হবে এই জাহাজের ফ্লোরিডা আগমনের দৃশ্য।
১০ দিন পর আনুষ্ঠানিকভাবে জাহাজটির নামকরণ করা হবে। ১ ডিসেম্বর জাহাজটি প্রথমবারের মতো যাত্রী নিয়ে চারদিনের সমুদ্রযাত্রায় হাইতির লাবাদি বন্দরে যাবে।
আজ ওইসিস অব সিজ ফিনল্যান্ড ত্যাগ করছে। কাল রোববার বাল্টিক সাগর থেকে পার হয়ে যাওয়ার কথা।
১১টি মন্তব্য ১১টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।