কসোভোর রাজধানী প্রিস্টিনায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের একটি ব্রোঞ্জের মূর্তি উন্মোচিত হয়েছে। গতকাল রোববার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে এই ব্রোঞ্জমূর্তি উন্মোচন করেন বিল ক্লিনটন নিজেই।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়, ১১ ফুট (তিন দশমিক পাঁচ ফুট) উচ্চতার এই মূর্তি উম্মোচনের মধ্য দিয়ে কসোভোর আলবেনীয় জনগোষ্ঠী তাঁদের স্বাধীনতায় অবদানের জন্য বিল ক্লিনটনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। ১৯৯৯ সালে বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে তাঁরই উদ্যোগে ন্যাটো বাহিনী তত্কালীন যুগোস্লাভিয়ার বাহিনীর ওপর বিমান হামলা চালায়। ওই হামলায় টিকতে না পেরে যুগোস্লাভিয়ার সেনারা কসোভো থেকে বিদায় নেয়। ফলে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে কসোভো আত্মপ্রকাশ করে। যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশসমূহ কসোভোকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। অবশ্য চীন ও রাশিয়াসহ বেশ কিছু দেশ এখনো কসোভোকে সার্বিয়ার অংশ মনে করে।
প্রিস্টিনায় এই মূর্তি উন্মোচন উত্সবে যোগ দিতে এসে আপ্লুত ক্লিনটন বলেন, ‘আমি কখনোই ভাবিনি, কেউ আমার এত বড় একটি মূর্তি কখনো তৈরি করবে।’ বিল ক্লিনটনের এই মূর্তির মাধ্যমে ১৯৯৯ সালের ২৪ মার্চ তারিখটি স্মরণ করা হয়েছে। যেদিন ন্যাটো বাহিনী সার্বিয়ান বাহিনীর ওপর বিমান আক্রমণ শুরু করে। ৭৮ দিন স্থায়ী এই বিমান আক্রমণে সার্বিয়ান বাহিনী কসোভোর প্রশাসনিক দায়িত্ব জাতিসংঘের ওপর অর্পণ করে সেখান থেকে চলে যায়।
আলোচিত ব্লগ
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন
আমাদের সেই এন্টিনিয়ার।
কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।