somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চট্টগ্রামের জন্য আমরাঃ পাহাড়ে পাহাড়ে মৃত্যু, দূর্গত মানুষের জন্য এগিয়ে আসার আহবান।

২৮ শে জুন, ২০১২ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রবল বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার দরুন পাহাড় ধ্বসে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজারে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১০৬ জনে পৌঁছে গেছে। প্রতি মুহূর্তে বাড়ছে মৃতের সংখ্যা। সারি সারি শিশুর লাশ যেনো বুকের মাঝে গড়ে তুলছে আরেক বেদনার পাহাড়। কোন কোন পরিবারের মারা গিয়েছেন সবাই ! প্রায় ৩০০ গ্রামের অন্তত চার লাখ মানুষ পানিবন্দী রয়েছে। কয়েক মুহূর্তের মাঝে একেকটি এলাকা হয়ে উঠেছে মৃত্যুপুরী !

সবার আগে দূর্গত মানুষগুলি মাথার ওপর ছাদ প্রয়োজন। ছনের ঘর তুলে যারা একটু কম খরচে থাকার চেষ্টা করতো, বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভুমিধ্বসে তাদের বাড়িঘর ভেসে গেছে। কিন্তু আমাদের স্বল্প পরিসরের ব্যাক্তিগত উদ্যোগে তাদের মাথা গোঁজার ঠাই করে দেয়া অসম্ভব বলেই মনে করছি। আমরা কি করতে পারি?

আমরা চেষ্টা করছি এই দূর্গত মানুষগুলির কাছে প্রাথমিকভাবে বেঁচে থাকার কিছু রসদ পৌঁছে দিতে। সরকার ইতোমধ্যে এক কোটি টাকা এবং ১,৪৫০ টন চাল বরাদ্দ দিয়েছে বলে জানা গেছে। আমরা শুকনা খাবার (চিড়া ও গুড়), বিস্কুট, বিশুদ্ধ খাবার পানি, ওষুধ (এন্টিবায়োটিক, ওরস্যালাইন, প্যারাসিটামল), ম্যাচ ও কাপড় চোপড় (যদি সম্ভব হয়) দিতে চাইছি।

গতকাল রাতে ফেসবুকে এ সম্পর্কে কাজ গোছানোর জন্য একটি গ্রুপ খোলা হয়েছে "চট্টগ্রামের জন্য আমরা " নামে। গতকাল রাত থেকেই কাজ শুরু করে দিয়েছেন চট্টগ্রামের স্থানীয় ও প্রবাসী ভাই-বোনেরা। আজ সকালে ব্লগার ব্রেথ অফ ফেট ও তাঁর বন্ধুরা চট্টগ্রাম গভ হাই স্কুল ও মহসিন স্কুলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন, স্কুল কর্তৃপক্ষ আমাদের সাথে এসে দাঁড়াবেন বলে কথা দিয়েছেন, স্কুল থেকে দূর্গতদের জন্য আর্থিক সহায়তা তুলে রবিবারের মাঝে আমাদের হাতে পৌঁছে দেবেন বলে জানা গেছে। চট্টগ্রামে সমন্বয় ও মূল দূর্গতদের কাছে ত্রান পৌঁছানোর জন্য সহযোগীতা করছেন ডেইলি সান এর সাংবাদিক নির্ঝর মজুমদার।

আমরা আপনাদেরকে পাশে চাইছি। হাতে হাত রেখে এগিয়ে যাবো আমরা নিজেদের ভাইদের এই দুঃসময়ে।

জয় আমাদের হবেই!

সাহায্য পাঠাবার ঠিকানা-
MD Mahmudul Haque Munshi
Acc Number- 114.101.78662
Dutch Bangla Bank
Mohakhali Brunch
Dhaka.

যোগাযোগ-
০১৬৭৪-৭৭৪৬৩৩
০১৯১৩-২২১৪৪৮

চট্টগ্রাম সমন্বয়কারী নির্ঝর মজুমদার-
০১৭২১-২৭১৬২১





বিঃদ্রঃ কেউ কোন টাকা দিলে গ্রুপে কমেন্ট করে জানাবেন। কতো দিলেন সেটাও জানাবেন। স্বচ্ছতার জন্য জরুরী।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০২২ বিকাল ৩:০৭
১৪টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×