একজন সাবেক শিবিরের আত্মকাহিনী - ১৮ (মেডিকেলে প্রথম দিন) (অরিজিনাল পোস্ট)
০২ রা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[আরিফুর রহমান আরিফের পোস্ট]
যতদূর মনে পড়ে, আমাদের ক্লাস শুরু হয়েছিল রোজার মধ্যে। আমি উঠেছিলাম ফজলে রাব্বী হলের ১২৩ নম্বর রুমে। দোতলায় মসজিদ। তার উত্তর পাশে রুমটা ছিল ১২৩ নম্বর। রুমটি ছিল অনেক স্মৃতি বিজড়িত। শিবিরের এক সময়কার কেন্দ্রীয় সভাপতি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই রুমে থাকতেন। ঢামেকসুর তিনি জিএস ছিলেন। এই রুমের সামনে তাকে কিছু সন্ত্রাসী আক্রমণ করেছিল। তিনি মারাত্মক আহত হয়েছিলেন। তিনি গত সংসদে কুমিল্লার একটি আসন থেকে এমপি হয়েছিলেন। ২০০৫ এ তার সাথে একদিন সচিবালয়ে দেখা হয়েছিল। তখন আমি কৃষি মন্ত্রণালয়ে কাজ করতাম। অনেকদিন পরেও তিনি চিনেছিলেন।
কয়েকদিন পর ছাত্র ইউনিয়নের নেতা আমাকে তাহের ভায়ের কাহিনী বলে হুমকী দিয়েছিলেন। বলেছিলেন, 'ঐ রুমের সামনে তোমাদের কেন্দ্রীয় সভাপতির রক্ত ঝরিয়েছি। সাহস থাকলে শিবির কোরো।' মেডিকেলের শেষ দিন পর্যন্ত সাহস করেই শিবির করেছি।
আমাদের ব্যাচে শিবিরের অনেক কর্মী ভর্তি হয়েছিল। ১৮-২০ জনের মত। প্রথম ক্লাসে আমরা শিবিরের পক্ষ থেকে কিছু গিফট দিলাম সকল ছাত্র-ছাত্রীকে। একটা কাগজের কলমদানী আর একটা ডেস্ক ক্যালেন্ডার। বিতরণ করেছিলাম আমি আর আবিদ। প্রথম দিনেই শিবির কর্মী হিসাবে পরিচিত হয়ে গেলাম।
চলবে ..
উৎসঃ
Click This Link
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন