somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল-মাহমুদ , সোনালি কাবিন ও মডার্নিস্ট প্যারাডাইম

২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১)আল-মাহমুদের দৃষ্টিভঙ্গি মডার্নিস্ট। অর্থ্যাৎ , তিনি মডার্নিস্টদের মতোই ‘শরীর’কে জ্ঞানের প্রধান উৎস হিসেবে চিহ্নিত করেছেন। এ চিন্তায় শরীর ও মনকে আলাদা করে দেখানো হয় এবং খুব জটিলভাবে শরীরকে মনের তুলনায় উপরে স্থান দেয়া হয়। অথবা এমনভাবে মনের অস্তিত্বকে প্রমাণ করা হয় ( দেকার্ত যেমন ) যেখানে মাইক্রোস্কোপিক বা আনুবীক্ষণিক পরীক্ষার পদ্ধতি ( যা কিনা আধুনিক জ্ঞানতাত্ত্বিক পদ্ধতি ) অনুসরণ করে যুক্তি সাজানো হয়। এর ফলে দেকার্ত যে পদ্ধতিতে মনের অস্তিত্ব খুঁজে পান, তা আমাদের কাছে আপাত দৃষ্টিতে শরীরনির্ভর মনে না হলেও , একটু লক্ষ্য করলেই বুঝা যাবে যে, দেকার্তের চিন্তাপদ্ধতি হলো আধুনিক বিজ্ঞানের মাইক্রোস্কোপের ‘Gaze’ এর মতোই। এই গেজ বা দেখা পুরোমাত্রাতেই সাবজেক্ট ও অবজেক্টের বিভাজন ( যা কিনা আধুনিক জ্ঞানতত্ত্বের প্রধান ভিত্তি ) দ্বারা নিয়ন্ত্রিত ও প্রভাবিত । আধুনিক নৃবিজ্ঞান দেহ বা শরীর বা আকার ও প্রকারগত ব্যাপারসমূহের উপর গুরুত্ব আরোপ করেছে এসব চিন্তার পথ ধরেই। ফলে , দেহ সবসময়ই আধুনিক ইতিহাস , রাজনীতি , বিজ্ঞান , অর্থনীতি , চারুকলা ইত্যাদি ইত্যাদির প্রধান ফোকাস হয়ে আছে । বলা বাহুল্য , এই দেহ আধুনিক জমানার ‘দেহের ধারণা’ যেখানে দেহকে ব্যবহার বা এক্সপ্লোয়েট এবং কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করা যায় । ইংরেজিতে বলা যাক , যেখানে Docile body বা জ্ঞানদ্বারা নিয়ন্ত্রিত ( মেডিক্যাল , মনোবিজ্ঞান, সাহিত্য ,রাজনীতিবিজ্ঞান ইত্যাদি ইত্যাদি ) দেহ উৎপাদন করা যায় ।
২) নৃবিজ্ঞান এর ফলে আধুনিক ভাষাভিত্তিক জাতিরাষ্ট্র গড়ে তোলার তাত্ত্বিক ক্ষেত্র তৈরির কাজে নিজেকে নিয়োজিত করেছে। অন্যভাবে বলা যেতে পারে, আধুনিক জাতিরাষ্ট্র গড়ে তোলার সহায়ক জ্ঞানতত্ত্ব হিসেবে নৃতত্ত্ব এবং সাহিত্য ও অপরাপর জ্ঞানের সোর্সসমূহ উদ্ভূত হয়েছে ।
৩) সেদিক থেকে আল মাহমুদের সোনালী কাবিন মডার্নিস্ট প্যারাডাইম দ্বারা নিয়ন্ত্রিত । তিনি বাঙ্গালীর এক কন্টিনিউয়াস নৃতাত্ত্বিক ইতিহাসের বর্ণনা প্রদান করেন এতে। ফলে, মনে হয় যে, এ ভূখন্ডের একজন ব্যক্তি ইতিহাসে নানাসময় অনার্য, হিন্দু , বৌদ্ধ , মুসলমান ও খ্রিস্টান হয়েছে । এখানে ‘বডি’কে ইতিহাস দ্বারা সুরক্ষা দেয়া হয়েছে এবং মানসিক পরিবর্তন বা ওয়ার্ল্ড আউটলুককে ( হিন্দু বা মুসলমানের জগত সম্পর্কে আলাদা আউটলুক, তাদের জগতের সাথে সম্পর্ক , কসমিক দৃষ্টিভঙ্গি বা পলিটিক্স ) কম গুরুত্ব প্রদান করা হয়েছে। এটা পরিষ্কারভাবে মডার্ণ ‘সাবজেক্ট’কে সুরক্ষা দেয়ার পলিটিক্যাল প্রচেষ্টা। বাঙ্গালী জাতীয়তাবাদকে চরমভাবে প্রোটেকশন দেয়া হয়েছে এ প্রকল্পে ।
৪) অথচ ইতিহাস ( ফুঁকোর মতে ) ডিসকন্টিনিউয়াস। একজন ‘সাবজেক্ট’ রবীন্দ্রনাথের নৌকার মতো ইতিহাসের স্রোতে সেখানে ইন্ট্যাক্ট অবস্থায় ভেসে বেড়ায় নি। একেক সময়ে এখানে একেক ধরণের সাবজেক্টের উৎপত্তি হয়েছে যারা পূর্ববর্তীদের থেকে সম্পূর্ণরূপে আলাদা ও ভিন্ন । স্থূল উদাহরণ দেয়া যেতে পারে ব্যাপারটি পরিষ্কারের জন্য । এটি রসায়নের ক্রিয়া প্রতিক্রিয়ার মতো ব্যাপার যেখানে পানির উৎপত্তি হয় হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে ; এবং পানি তৈরি হয়ে গেলে তার বৈশিষ্ট্যে তা হাইড্রোজেন ও অক্সিজেন থেকে সম্পূর্ণ ভিন্ন হয়ে পড়ে। আমি যে উদাহরণ দিলাম তাও মডার্নিস্ট প্যারাডাইম দ্বারা প্রভাবিত। তারপরও উপযুক্ত উদাহরণের অভাবে এর দ্বারস্থ হতে হলো । তো , যা বলছিলাম, মডার্নিস্ট এপ্রোচ দেহকে যেরকম জ্ঞানের প্রাইমারী সোর্স হিসেবে গণ্য করেছে আমরা যদি সেরকম মনে না করি তাহলে দেখা যাবে , ডিসকন্টিনিউয়াস ইতিহাসের আলাদা আলাদা সময়ে যে ধরণের সাবজেক্ট ফরমেশন বা ব্যক্তিসমূহ উদ্ভুত হয়েছে তারা নতুন ধর্ম , সংস্কৃতি ইত্যাদি ইত্যাদি উপাদানের কারণে আলাদা আলাদা সত্ত্বা । ফলে, কেউ যদি আমাকে দেখে মনে করে যে, আমি ভারতীয় , ফলে ভারতের নিখাদ সনাতন ইতিহাসের উত্তরসূরী আমি – একথা পুরোপুরি ঠিক নয়। মুসলিম পরিবারে জন্মগ্রহণের কারণে আমি একইসাথে আরবের সাংস্কৃতিক প্যারাডাইমের উত্তরসূরীও বটে, আবার পড়াশোনা ও চিন্তাভাবনায় পাশ্চাত্য মডার্ণিস্ট ঘড়ানার জ্ঞানতত্ত্বের উত্তরসূরীও আমি । একসাথে আমি আবার সনাতন সংস্কৃতি ধারাও গঠিত। এ অর্থে আমরা সকলেই ‘হাইব্রিড’ঃ কোন একক কন্টিনিউয়াস ইতিহাসের সত্ত্বা নই। এ কথা দুনিয়ার সমস্ত মানুষের ক্ষেত্রেও খাটে। আমাদের দেশের উপজাতি বা আদিবাসীদের নামকরণের , তাই, আমি ঘোরতর বিরোধী। উনারা উপজাতি বা আদিবাসী কিছুই নয়। তারা চাকমা, মারমা , তঞ্চংগ্যা ইত্যাদি ইত্যাদি। তারা কোন কন্টিনিউয়াস ইতিহাসের আদিম বা আদি সাবজেক্ট নয়। উনারাও শ্রেণীবিভক্ত, পাশ্চাত্য ও খ্রিস্টান জ্ঞানতত্ত্ব উনাদের ভেতরেও প্রবেশ করেছে, ইসলাম ও হিন্দু ধর্মের ছোঁয়া আছে এদের মাঝে;সর্বোপরি , এরা বিশ্বপুঁজিব্যবস্থার অধীন সাবজেক্ট । ফলে, তারাও ‘হাইব্রিডিটির বৈশিষ্ট্য দ্বারা গঠিত’।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:১৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×