somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইদানীং জীবনযাপন

১৪ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছুটির দিনগুলোতে বিকেলবেলা আমার সহধর্মিণী আর আমি প্রায়ই হাঁটতে বের হই। পৈতৃকসূত্রে আমার এবং আমার সূত্রে তার- দুজনেরই বসবাস নারায়ণগঞ্জের না শহর, না গ্রাম এক এলাকায়, যাকে আবার ঠিক মফস্বলও বলা যায় না পুরোপুরিভাবে। ঘোরার জায়গা বলতে হাঁটার দূরত্বে শীতলক্ষ্যা নদী, ২ টাকা করে পারানিতে যার অপর পাড়ে গেলে সাদা বালু ফেলা বিস্তীর্ণ এক খোলা জায়গা আছে - যার নাম আমরা দিয়েছি সেন্টমার্টিন। এলাকার বাজারগুলোতেও আমরা কখনো কখনো ঘুরতে যাই। লাউ, কলমির ডগা উঁকি দিয়ে থাকা চটের ব্যাগ হাতে মানুষের ছোটাছুটি, প্রাণচাঞ্চল্যের অংশ হতে ভালোই লাগে। তখন অকারণ কেনাকাটাও করা হয় বেশ।

এই অকারণ কেনাকাটার জন্যে আমার স্ত্রী খুঁজে খুঁজে বের করেন বয়ঃবৃদ্ধ আনাজপাতি বিক্রেতাদের। এদের সাথে সে কখনো দামাদামি করে না। নিজের অস্তিত্ব নিয়ে সংকুচিত হয়ে থাকা এ মানুষগুলোর অধিকাংশেরই চোখে থাকে ভারী ঘোলাটে চশমা যা তার ছানি পড়তে থাকা দৃষ্টিকে প্রসারিত করে, নাকি ঘোলাটে করে তা নিয়ে বিতর্ক হতে পারে। তাদের কেউ হয়তো নিয়ে বসেছেন ছোট এক ঝুঁড়ি বাতাবি লেবু, কিছু ধনে পাতা, কয়েক কেজি আমড়া, পেয়ারা, নয়তো এক/দুই কাদি ছোট ছোট চম্পা কলা নিয়ে।

নিজের পসরা নিয়ে তারা বাজারের এক কোনে পড়ে থাকেন। অন্য বড় বিক্রেতাদের মতো তারা কখনোই হাঁকডাক করে ক্রেতা ডাকেন না। জীবনযুদ্ধে তারা যেন এমন সৈনিক, যারা বহু আগের কোন যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছেন; পথ ভুলে পেছনে রয়ে গেছে কেবল তাদের ছায়া।

আজ যাকে পাওয়া গেলো, তার বয়স হবে আশিরও বেশী। শীর্ণ শরীর, ভাঙা লম্বাটে মুখ, রগ ওঠা হাত। তার থেকে নেয়া গেলো এক কেজি আমড়া আর ছোট একটা লাউ। তিনি দাম চাইলেন মাত্র নব্বই টাকা। তার কাছে একটা দাড়িপাল্লাও নেই, মাপতে হলো পাশের দোকানে।

কোটি কোটি টাকার ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ি কেনার ঋণের মহাজনী করতে করতে সংখ্যার সাথে আমার কিছুটা হৃদ্যতা আছে। মনে মনে হিসাব করে দেখলাম তার পুরো দোকানের চালানের দাম হাজার খানেকও হবে না।

অনভ্যস্ততায় জিজ্ঞাস করে জানতে পারি তিনি আর কিছু করেন না। পারেন না, কারণ এ বয়সে শরীরে আর কুলোয় না। ভোরে বের হয়ে বড় বাজার থেকে মাল কেনেন আর বিকেলে সেসব বিক্রি করেই তার জীবন-জীবিকা। সংসারে তিনি আর অসুস্থ স্ত্রী। আমার চেয়েও বয়সী তার দুইজন সমর্থ ছেলেও আছে বটে, তবে তারা বাবা-মায়ের কোন খোঁজ রাখে না আজ বছর পাঁচেক। কেমন আছেন প্রশ্নের জবাব তিনি হেসে বলেন ভালো আছেন। আল্লাহ্ চালিয়ে নিচ্ছেন। ভিক্ষা তো করা লাগছে না। আলহামদুলিল্লাহ্।

কিছু টাকা বেশী দিতে চাইলে তিনি হাসিমুখে ফিরিয়ে দেন। বাবা সম্বোধণে বলেন বরং দোয়া করতে, আল্লাহ্ যেন ভালোয় ভালোয় দুনিয়া থেকে তুলে নেন। তার নির্মোহ ব্যক্তিত্বের সামনে আমি নতজানু হই ... মাথায় হিসাব কষি এই দুর্মূল্যের বাজারে তিনি কীভাবে বেঁচে আছেন? হিসাব মেলে না।

ইচ্ছা করে যৎসামান্য এই বিক্রি শেষে তিনি যখন গভীর রাতে শ্রান্ত শরীরে অন্ধকার হাঁতড়ে বাড়ির পথ ধরবেন, পিছু পিছু তার মাথা গোঁজার আশ্রয়টাতে যাই।
লুকিয়ে থেকে একটু দেখি তারা দুইজন টিমটিমে আলোয় কী দিয়ে রাতের খাবার খান, দেখি তাদের এতো বছরের সংসারের ঘরটাতে কী কী আছে? কান পেতে শুনি দীর্ঘসময় পর দেখা হওয়ার পরে তারা দুজন একে অপরের সাথে কী নিয়ে কথা বলেন, জীবনের শেষ বেলায় তারা কী ভাবেন পরের দিনটাকে নিয়ে?

যাদের সব থেকেও দিবা-রাত্র না থাকার দীর্ঘশ্বাস, অনেকের থেকে বেশী থাকার পরও আরও অর্থ-বিত্তের জন্যে জীবের লালা ঝড়ানো কুৎসিত লোভ, সেই গোত্রের একজন আমি ফেরার পথে মৌণতায় ভাবি জীবনে এতো অল্পেও কি তবে সন্তুষ্টি নিয়ে বাঁচা যায়?

এমন কি ধৃষ্টতাও দেখানো যায় অবলীলায় ভালো আছি বলার, যা সুখের অসুখে ভোগা আমরা অনেকে চাইলেও পারি না?



(ছবি স্বত্ব:the daily star)
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৫৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

×