somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পায়ের নিচ থেকে ক্ষীণ কন্ঠের আওয়াজ.....কিন্তু আমি অসহায়।

২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রানা প্লাজার গ্রাউন্ড ফ্লোরে নামাজ পড়ার জন্য একটি স্হান ছিল। গ্রাউন্ড ফ্লোরটি মূলত গাড়ী পাকিং এর জন্য নিধারিত ছিল। পাকিং এর সামনের দিকে নামাজের স্হানটি ছিল। অথাৎ ঠিক ব্র্যাক ব্যাংকের নিচে ছিল নামাজের জায়গাটি।

সাভার বাজারে থাকা অবস্হায় যখন নামাজের সময় হত, তখন রাস্তার পাশে থাকায় এখানে প্রায়ই নামাজ পড়তে যেতাম। ঢুকার সময় ভয় ভয় লাগত। কারন গ্রাউন্ড ফ্লোরটি অনেক নিচু ছিল । ভেতরে প্রচুর গরম, বাতাসের অভাবে নিশ্বাস প্রায় বন্ধ হয়ে আসতো। নামাজ শেষে যখন বেড় হয়ে আসতাম, তখন মনে হতে- আহ! বাচলাম। তারপরও যেতাম বাস কাউন্টার থেকে কাছে ছিল বিধায়।

লোকদের মুখে শুনতে পেলাম- নামাজ স্হানটি যেখানে ছিল, সেই স্হানটি অক্ষত। অথাৎ উপর থেকে ব্র্যাক ব্যাংক পর্যন্ত ধসে পড়েছে। তারপর থেকে অক্ষত। বিষয়টি আশ্চার্যজনক।

এই ঘটনা থেকে একটি বিষয় বেশ প্রকাশ হয়ে পড়েছে- তাহল আমাদের দূর্ঘটনা মোকাবিলায় অনেক অভাব রয়েছে। অনেক অবাক লাগছে- একটি ভবনের উদ্ধার কাজ করতে গিয়ে আমরা সেনা বাহিনী, ফায়ার সার্ভিস, জনগণ, সরকার হিমশিম খেয়ে যাচ্ছি। নেই পর্যাপ্ত পরিমান অকসিজেন, লাইট, মই, হাতুড়ি, শাবাল, আধুনিক মেশিনারিজ – যা থাকাটা খুবই স্বাভাবিক ছিল। সাথে কোন মেডিকেল টিম নেই। সাথে সাথে ফিতা দিয়ে স্পর্টকে কর্ডন করা হয়নি। নেই কোন সমন্বিত প্রচেষ্টা। সবাই কেমন আনাড়ির মত যে যার মতো কাজ করছে। অনেককেই অসহায়ের মতে দাড়িয়ে থাকতে দেখেছি। অথচ তার পায়ের নিচ থেকে ক্ষীণ কন্ঠের কাতরতা- ভাই বাচান, ভাই বাচান। সেনা বাহিনী, ফায়ার সার্ভিস কাউকেই প্রফেশনাল মনে হয়নি। খুবই স্লো গতিতে কাজ হচ্ছে। আমার মনে হয়েছে- প্রশিক্ষণ এবং অভিগ্তারও অভাব রয়েছে সকলের।

বিষয়গুলো কাটিয়ে উঠাটা অনেক দরকার। বিশেষ করে সরকারের এ দিকে যথেষ্ট পরিমান নজর দেয়া দরকার।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

×