somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

***সীসা ঢালা প্রাচীর:***

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আল্লাহ্‌ রাব্বুল আলামীনের প্রতি অগাধ বিশ্বাস ও ভালবাসার মাধ্যমে যে সম্পর্ক গড়ে উঠে, তাই শ্রেষ্ঠ ও সম্মান জনক সম্পর্ক। যে বন্ধনের ভিত্তি হল আল্লাহ্‌ তা’আলার প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন এবং তাঁর মহান বিধানকে ধর্ম ও আদর্শরূপে জীবনের সকল ক্ষেত্রে পরিগ্রহ করণ। আল্লাহ্‌ বলেনঃ

“যারা আল্লাহকে এবং তাঁর রাসূলকে ও মুমিনদেরকে ভালবাসবে, (তারাই আল্লাহ্‌র দলভূক্ত) আর আল্লাহর দলই বিজয়ী হবে।” (সূরা মায়েদা ৫৬)



উক্ত ভ্রাতৃত্বের বন্ধনকে ইসলামী জীবন বিধানে মৌলিকত্ব প্রদান করা হয়েছে। আল্লাহ্‌ তা’আলা বলেনঃ

“নিশ্চয় মুমিনগণ পরষ্পর ভাই ভাই। সুতরাং তোমরা তোমাদের ভ্রাতৃদ্বয়ের মাঝে মীমাংসা কর।” (সূরা হুজুরাত- ১০)



আল্লাহ্‌ পাক আরো বলেন:

“মু’মিন নর-নারীগণ পরষ্পর পরষ্পরের বন্ধু।” (সূরা তওবা- ৭১)

প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ

“তোমরা মু’মিন না হলে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মু’মিন হতে পারবে না, যতক্ষণ না তোমরা পরষ্পরকে ভালবাসবে। আমি কি তোমাদের জানিয়ে দেব না, কি করে পরষ্পরে ভালবাসা সৃষ্টি হবে? (তা হল,) তোমরা পরষ্পরকে বেশী বেশী সালাম প্রদান করবে।” (মুসলিম)



রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরো বলেন,

“একজন মুসলমান অন্য মুসলমানের ভাই। তার উপর যুলুম করবে না। তাকে উপহাস করবে না। তাকে হীন প্রতিপন্ন করবে না। তারপর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজের বুকের দিকে ইঙ্গিত করে তিনবার বললেন, তাক্বওয়া (আল্লাহ্‌ ভীরুতা) এখানেই। একজন মুসলিম ভাইকে হীন প্রতিপন্ন করাই পাপের জন্য যথেষ্ট। প্রতিটি মুসলমানের উপর হারাম করা হয়েছে অন্য মুসলমানের রক্ত, সম্পদ ও সম্মানের ক্ষতি সাধন।” (বুখারী ও মুসলিম)



সকল মুসলমানের রক্ত, সম্পদ ও সম্মানের হেফাযতে প্রয়াস চালানো প্রতিটি মুসলমানের একান্ত দায়িত্ব। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মুসলমানদের সাদৃশ্য প্রদান করেছেন ‘সীসা ঢালা প্রাচীরের ন্যায়’ বলে এবং ‘একটি দেহের সাথে’ তাদের তুলনা করেছেন। তাঁর ছাহাবীগণ ছিলেন এর জীবন্ত উদাহরণ। মক্কা হতে আগত মুহাজিরদের সাথে মদীনাবাসী আনছারগণ যে আচরণ করেছেন, সে সম্পর্কে আল্লাহ্‌ বলেনঃ

“যারা মুহাজিরদের আগমনের পূর্বে এই স্থানে (মদীনায়) বসবাস করছিল এবং ঈমান এনেছিল, তারা মুহাজিরদের ভালবাসে। আর মুহাজিরদের যা কিছু প্রদান করা হয়েছে সে জন্য তারা নিজেদের হৃদয়ে কোন ঈর্ষা পোষণ করে না। আর নিজেরা অভাবগ্রস- হয়েও তাদেরকে (মুহাজিরদের) অগ্রাধিকার প্রদান করে থাকে।” (সূরা হাশর-৯)

ইনশাল্লাহ চলবে.................................
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×