
জানো হেমাঙ্ক । তুমি যখন বাতাসকে বলতে
বাতাস ! ওগো অনুতা বাতাস !!
আমি হেমাঙ্ক বলছি ।
আমাকে আর অবহেলা কর ।
আরও নৈপূন্যে ভষ্ম কর
আরও , আরও ঘৃণা দাও
আমি এতেও মুগ্ধ নির্নিমেষ তারা
শুধু তোমার জন্য ।
জানো হেমাঙ্ক ,"আমাকে বাতাস ,উপবন , উপকূল
আসমুদ্র তরঙ্গেরা এসে সব কিছুই জানিয়েছে ।
কিন্তু কি করব বলো , তোমার নওল কিশোরী
ঝর্ণা আর কুমারী নেই সে এখন উর্দিধারী কারু স্ত্রী ।
বেগনি মায়াবী পেরেগ ।
আমার স্বামী , সন্তান ,আবাস
সমাজিক মর্যদার একটা কারাগার আছে
তাই তোমার আর্তনাদ উপেক্ষা করেছি ।
প্লীজ , তুমি আমায় করুণায় ক্ষমা করো ।
ছিঃ ! তা বলছি না
সে ক্ষমার অর্থ এই নয় যে
তোমাকে আমি ভুলে যাব
আমাকে তুমি ।
মনে পড়ে হেমাঙ্ক, আমার বাঁ বুক স্পর্শ চুমু
সেই দক্ষিণের বাতাসকে জড়িয়ে ধরে
তুমি নিছক কণ্ঠে কেঁদে যখন বললে ,"দক্ষিণ
তোমার গতি উত্তরে নিয়ে যাও , সেখানে
আমার একটা রুদ্র-চণ্ডাল স্বপ্ন ভূমি আছে
আছে , প্রসাধনি হাঁটার পাকানো ছায়াপথ
মৌতাতে আঁকা সাজানো মালঞ্চ
পাখিরা রোজ সেখানে ঠোঁট বুলিয়ে-
গান বসন্ত টোডি সুর সাজায়
দুরের ছবি এখনও
কাছে ডেকে কানে কানে
ফিসফিসিয়ে প্রেম সাজায়
বৃষ্টি মেঘ হাত বাড়িয়ে নক্ষত্র খুঁজে
আমার সমাজে আমি একা
তোমার সমকোণী প্রেমিকা ।
মনে পড়ে হেমাঙ্ক !
আমার সব মনে পড়ে
এক পা দু'পা চলে অতীতের রাস্তা ধারে
তোমার এত কিছুর পিছু পিছু আমি ক্লান্ত ঝর্ণা
মনের ইথারে ঢেউ হয়ে
সমাজের কাছে জমা থাকে ……

সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



