somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সখী ভালবাসা কারে কয়? (১ম খন্ড)... (এটি একটি repost front page access পাওয়ার পর)

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব মানুষই কখনও না কখনও প্রেমে পড়েছে। আমার জীবনে এ প্রেম ৪ বার এসেছে। শূনে নিশ্চয়ই আপনার হাসি পাচ্ছে যে চার চার বার প্রেম!!! কিন্তু এটাই সত্যি। এর মধ্যে ১ বার ধোঁকা খেয়েছি, ১ বার ধোঁকা দিয়েছি, ১ বার সমাঝোতায় আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর চতুর্থ বা সর্বশেষ প্রেম এখনও আমার জীবনে বর্তমান। আপনারা সবাই নিশ্চয়ই আমাকে অনেক খারাপ মেয়ে মনে করছেন। কিন্তু যদি আমার কাহিনী পুরোটা পড়েন তবে বুঝবেন যে কতটা কষ্ট আমি পেয়েছি। এখানে আমি আমার জীবনের সর্বপ্রথম প্রেমের কথা উল্লেখ করছি। যদি মনে করেন যে আমার কোন দোষ ছিলো না, তবে জানাবেন। তাহলে আমি আমার পরবর্তি কাহিনী গুলো জানাতে সাহস পাব।
আমার প্রথম ভাললাগা ছিলো আমার বাল্য বন্ধু ইমু। সেই ষষ্ঠ শ্রেণীতে থাকতে আমার স্কেটিং ক্লাবে পরিচয় ও বন্ধুত্ব। আমি এও জানতাম যে ও আমাকে পছন্দ করে।

আমরা ধীরে ধীরে পারিবারিক বন্ধু হয়ে গিয়েছিলাম। মানে ওর বাবা আমার বাবার বন্ধু, ওর মা আমার মায়ের বান্ধবী, ওর ছোট ভাই আমার ছোট ভাইয়ের বন্ধু...এইতো। ওদের সাথে পুরো বাংলাদেশ ঘুরেছি আমরা। দেশের বাইরে যাবার কথাও হচ্ছিলো, কিন্তু তার আগেই, আমি যখন ক্লাশ এইটে পড়ি, তখনি এসে গেল সেই মুহুর্ত যার জন্য আড়াইটা বছর কেঁদেছি আমি।
আমরা সেবার কক্সবাজার গিয়েছিলাম ঘুরতে। কক্সবাজারের প্রথম কয়েকদিন আমার ইমুর সাথে সবচেয়ে মধুর সময় কেটেছিল। কারণ ইমু indirectly ভাবে স্বীকার করেছিল যে ও আমাকে ভালবাসে। আর ও এও বলেছিল indirectly ভাবে যে এই যাত্রাতেই ও আমাকে বলবে ওর মনের কথা। খুশিতে হাওয়ায় উড়ছিলাম আমি।

দৃশ্যপট: কক্সবাজার সমুদ্র সৈকত, ইমু আমাকে ডেকে নিয়ে গেল সবার কাছ থেকে একটু দূরে। উদ্দেশ্য, আমাকে জানাবে যে কে তার স্বপ্নকন্যা। কাকে সে ভালবাসে। আমি অদ্ভূত এক আনন্দে আপ্লুত মনে মনে। ইমু আমাকে বলবে তার ভালবাসার কথা। যখন ইমু শুরু করতে গেল তার কথা, তখনি শুনতে পেলাম আমাদের বাবা-মা দের উচ্চ কন্ঠে তর্ক। দৌড়ে গেলাম তাদের কাছে। কোন এক অজ্ঞাত কারণে আমাদের ২ পরিবারের কর্তাদের মধ্যে ঝগড়া লেগেছে, যা আর মেটার নয়। আমরা অবাক, হতবাক, নির্বাক...সব। ২ পরিবার, যারা একসাথে মজা করতে এসেছিল, ঢাকা ফেরত গেল আলাদা আলাদা। সবচেয়ে মজার কথা, ইমু আমাকে তার ভালবাসার কথা বলা তো দূরে থাক, কোন কথাই বলতে আসেনি এরপর। মনে পড়ে, প্রচুর কেঁদেছিলাম আমি।

এরপর, নবম শ্রেণীতে থাকতে একবার লজ্জার মাথা খেয়ে ওকে ফোন করেছিলাম আমি। প্রথম দিন ও এত ভাল ব্যবহার করেছিল ফোনে, যে আমি মনে করেছিলাম ও এখনও আমাকে ভালবাসে। কিন্তু ২য় দিন ও আমাকে জানাল যে ওর অন্য এক girlfriend আছে এবং ও তার সাথে খুশি। আর থাকতে না পেরে ব্যকুল স্বরে বলে উঠলাম, " But I love you ইমু"। ও নির্লিপ্ত কন্ঠে উত্তর দিল,"আমি জানি"। আমি আর কি বলব, বলার ভাষা হারিয়ে ফেলেছি। খালি বললাম,"ঠিক আছে, ভাল থেক"। রেখে দিলাম ফোন। সেই ওর সাথে আমার শেষ কথা...

বহুদিন পরে জানতে পেরেছিলাম কি কারণে ঝগড়া লেগেছিল আমাদের ২ পরিবারের মধ্যে। কারণটা কি তা নাহয় নাই বলি তবে, কারণটা জানার পর মনে মনে বলেছি যে, আল্লাহ্ কে অসংখ্য ধন্যবাদ যে ইমুর সাথে আমার ভালবাসার স্বম্পর্ক হয়নি। তাহলে আমার জীবনটা তছনছ হয়ে যেত।
এখন খুব সুখে আছি। আমার বর্তমান ভালবাসা আমাকে অনেক ভালবাসে। সে আমাকে ভালবাসায় পরিপূর্ণ করেছে।
১৫টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×