ষোল বছর হইলে নারী হয় যুবতী,
রসিকে দেখলে করতে চায় পিরীতি
সে সময়ে বন্ধু আমার খবর লইও
আমি এখন ফুলের কলি আমায় না জ্বালাইও
আরে মুচি তো কাঠাল নয়, কোসর না বাধলে
দুধ তো দধি নয়, দুই দিন না গেলে
প্রেমের বয়স হইলে তুমি ভালবাসিও
আমি এখন ফুলের কলি আমায় না জ্বালাইও
ও ভ্রমোরা, আমায় না জ্বালাইও
জৈষ্ঠ মাসের গরম ছাড়া তাল তো পাকে না,
ফাল্গুন না আসিলে কোকিল তো ডাকে না
খড় পাকিলে বন্ধু তুমি কাছে আসিও
আমি এখন ফুলের কলি আমায় না জ্বালাইও
ও ভ্রমোরা, আমায় না জ্বালাইও
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




