somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাসায় বসে চিকিৎসা নেয়া করোনা রোগীদের সুস্থ হবার হার বেশি

২৮ শে মে, ২০২০ বিকাল ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পহেলা জুন থেকে এই বিশ্বের প্রায় বেশিরভাগ দেশেই লকডাউন উঠিয়ে দেয়া হচ্ছে। তবে বেশিরভাগ দেশেই লকডাউন এর মাধ্যমে করোনা পরিস্থিতি কন্ট্রোলে আনা হয়েছে। বাংলাদেশে কার্যকরী লকডাউন না দেয়ায় করোনা সংক্রমন নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি। যে সব হাসপাতালে করোনার চিকিৎসা দেয়া হচ্ছে সেসব হাসপাতালের অবস্থা শোচনীয়। কার্যকরী পিপিই না থাকায় সব হাসপাতালেই ডাক্তার ও স্বাস্থকর্মীরা ব্যপক হারে করোনায় আক্রান্ত হচ্ছে । হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা একরকম নেই বললেই চলে। করোনায় মৃতূবরন করা বেশীরভাগ রোগীরই মৃত্যূ হচ্ছে হাসপাতালে।

বাংলাদেশে ডাক্তাররা এখন বাসায় বসে করোনা রোগের চিকিৎসা নেয়ার ওপড় জোড় দিচ্ছেন। দেখা গেছে বাসায় চিকিৎসা নেয়া রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠছে। করোনা জয়ী প্রচুর মানুষের ভাষ্য থেকে জানা গেছে যে তারা সবাই বাসায় ডাক্তারের প্রেস্ক্রিপশন মাফিক ঔষধের পাশাপাশি ঘরোয়া চিকিৎসা নেয়ার মাধ্যমে সুস্থ হয়েছেন। ঘন্টায় ঘন্টায় মধু, আদা লেবু মেশানো গরম পানি পান, গরম পানির ভাপ, ঘাম হলেই সঙ্গে সঙ্গে গরম পানি দিয়ে শরীর স্পঞ্জ , এসি ব্যবহার না করা , পাতলা আরামদায়ক কাপড় পরিধান ইত্যাদি ঘরোয়া চিকিৎসায় কাশি মারাত্মক আকার ধারন রোধ করা সম্ভব। কাশি মারাত্মক আকার ধারন না করলে নিউমোনিয়ায় আক্রান্ত হবার আশংকাও কমে যায় যার ফলে শ্বাষকষ্টও তৈরী হয় না। এই ঘরোয়া চিকিৎসা সেবা হাপাতালে পাওয়া সম্ভব নয়। তাই ইমার্জেন্সী না হলে ডাক্তাররা সবাইকে ঘরেই চিকিৎসা নিতে উৎসাহিত করছেন। এমনকি শ্বাষকষ্ট হলেও ডাক্তাররা বাসায় অক্সিজেন সিলিন্ডার রাখার পরামর্শ দিচ্ছেন।অক্সিজেন স্যচুরেশন মাপার যন্ত্রও সিলিন্ডার এর সাথে দিয়ে দেয়া হচ্ছে। এ কারনে ঘরেই বসেই এখন জানা সম্ভব রোগীর অবস্থা কোন পর্যায়ে আছে। করোনার সাথে লড়াই এ আরেকটা ঔষধ হচ্ছে মনোবল। যে কোন পরিস্থিতিতেই মনোবল শক্ত রেখে লড়াই করতে হবে এই ভাইরাসের সাথে।

এক ডাক্তার আত্মীয় বলেছেন যে জ্বর কাশি হলেই এখন করোনা টেস্টের জন্য দৌড়ানোরও দরকার নাই। জ্বড় , কাশি হলে দরকার চিকিৎসা। সেটা টেস্ট এর রেজাল্ট পজিটিভই হোক বা নেগেটিভ হোক। আর চিকিৎসাও একই। গবেষনায় জানা গেছে যে করোনায় আক্রান্ত রোগী ১১ দিন পার হয়ে গেলে আর করোনা ছড়াতে পারে না। তাই প্রাথমিকভাবে করোনার উপরর্গ দেখা দিতেই যারা দৌড়ে টেস্ট এর জন্য যাচ্ছেন, তারাই করোনা চারপাশে ব্যপকহারে ছড়াচ্ছে।

লকডাউন উঠিয়ে দিয়ে সব খুলে দেয়া হচ্ছে। এই অবস্থায় সচেতনতা এখন সবচেয়ে বেশি জরুরী।জ্বর হলে কোন অবস্থাতেই বাসার বাইরে না গিয়ে , ঘরে বসেই চিকিৎসা নিন এবং নিজেকে একটি ঘরে আইসোলেট করে রাখুন। ডাক্তারের পরামর্শ মাফিক ঔষধ খান, ঘরোয়া চিকিৎসা নিন। সুস্থ হবার গ্যরা্নটি এতেই বেশি।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০২০ বিকাল ৫:১৯
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

×