somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পর্যটন শিল্পের সম্প্রসারন এবং আমাদের বাস্তবতা

০৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তিগত উন্নতির কারনে বিশ্বব্যপী শ্রমবাজার সংকুচিত হয়ে আসছে। যন্ত্রই এখন প্রচুর জায়গায় মানুষের স্থান দখল করে নেয়াতে দেশে বিদেশে বাড়ছে বেকারত্ব । নতুন শ্রমবাজার তৈরীতে বিশ্বব্যাপী বিগত কয়েক বছরে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে পর্যটন শিল্প। এই খাত থেকেই এখন সবচেয়ে বেশি টাকা উপার্যন করছে বিশ্বের বিভিন্ন দেশ। মুসলিম দেশগুলো আগে পিছিয়ে থাকলেও এখন পর্যটন শিল্পে দারুন এগিয়ে গেছে বেশ কিছু দেশ যার মাঝে উল্ল্যখযোগ্য হচ্ছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। সারা বছরব্যপী বিদেশী টুরিস্ট দিয়ে ঠাসা থাকে দেশগুলো। প্রাকৃ্তিক সৌন্দর্যের দিক দিয়ে আমাদের দেশও কোন অংশেই পিছিয়ে নেই। ইউরোপিয়ান টুরিস্টদের কাছে দারুন জনপ্রিয় মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার বিখ্যাত টুরিস্ট স্পট পেনাং, লাংকাউই, জেন্টিং , কিংবা বালি গেলে মনে হবে যে আমাদের দেশের কক্সবাজার , সিলেট,সুন্দরবন এসব জায়গাগুলোর চাইতে আরো অনেক বেশি সুন্দর। এ্সব জায়গা ছাড়াও আমাদের দেশের অন্যান্য জেলাতেও রয়েছে বহু দর্শনীয় স্থান।

কয়েকবছর আগে পারিবারিক ট্যূরে সিলেটের শ্রীমঙ্গলে বেড়াতে গিয়ে পর্যটন কর্পোরেশনের একটি হোটেলে উঠেছিলাম। পাহাড় ও বন জঙ্গলের মধ্যে নির্মিত হোটেলটি এক কথায় অপুর্ব । ডিসেম্বর মাস সাধারনত টুরিস্ট সিজন, কিন্ত অবাক হয়ে দেখেছিলাম যে, হোটেলটি বলতে গেলে খালি। এত বড় হোটেলে আমরা ছাড়াও আর দুই তিনটি পরিবার কেবল ছিল সেখানে। ভাবছিলাম যে, এই জায়গাটি যদি মালয়েশিয়া, সিঙ্গাপুরে হত তাহলে টূরিস্ট দিয়ে ভরা থাকতো জায়গাটা।

একটা টুরিস্ট জোনে প্রচুর মানুষের কর্ম সংস্থান সম্ভব। ঢাকাকে বিকেন্দ্রীকরন করার যে কথা বারবার বলা হয়, তা এই পর্যটন শিল্পকে সম্প্রসারন করার মাধ্যমেই করা সম্ভব। তবে আমাদের দেশে পর্যটন শিল্প সম্প্রসারনে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের দেশের আইন শৃংখলা পরিস্থিতি। অনালাইনে How safe is Bangladesh to travel লিখে সার্চ দিলে দেখা যায় বাংলাদেশ high risk এলার্ট দেয়া একটি দেশ। কারন হিসেবে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন খারাপি, ড্রাগ ইত্যাদি ভয়ঙ্কর অপরাধের বিবরন পাওয়া আয়। এছাড়া নরবরে সিস্টেমের এয়ারপোর্ট আর ট্রাফিক জ্যামতো আছে।

সম্প্রতি অস্ট্রেলিয়ান নাগরিক ও ট্রাভেল ব্লগার লিউক ডেম্যান্ট ফেসবুকে একটি ট্রাভেল ভিডিও আপলোড করেন। সেখানে দেখা যায়, কারওয়ান বাজার থেকে একজন বয়স্ক লোক তার সাথে বিরক্তিকর আচরণ করছে। লিউক ডেম্যান্ট এর ফেসবুকে প্রায় ৩.২ মিলিয়ন ফলোয়ার। এই ভিডিওটি ফেসবুকে আপলোড করলে সেটা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এরপরেই আমাদের নেট দুনিয়ার টার্গেট হয়ে পড়েন লিউক। তার চরিত্র হননে নেমে পড়েন হাজারো বাঙ্গালী। এমন নেতিবাচক ভিডিও আপ্লোড করাটা তার একেবারেই ঠিক হয়নি , তিনি আসলে ধান্দাবাজ ও খারাপ প্রকৃতির মানুষ ইত্যাদি ইত্যাদি!!!

এসব পোস্ট পড়ে কিছুটা দ্বিধায় পড়ে যেতে হয় এই কারনে যে, তাহলে কি অপ্রীতিকর ঘটনার খবর প্রকাশ করাটা অন্যায়? একজন মানুষ সে দেশি বা বিদেশী হোক , সে যদি অপ্রীতিকর কোন ঘটনার সম্মুখীন হন, তাহলে সেতো তার চারপাশের মানুষকে সচেতন করতে চাইতেই পারে। তার ভিডিও কন্টেন্ট ঠিক করে দেয়ার আমরা কে ? একজন বাংলাদেশী হিসেবে আমাদের বরং কালু মিয়ার এহেন আচরনের জন্য লজ্জিত হওয়া উচিত এবং এ ধরনের কর্মকান্ড কিভাবে কমানো যায় সে বিষয়ে লেখালেখি করা উচিত। দেশের ভাবমুর্তি উদ্ধারে আমাদের দেশ যেন high risk এলার্ট থেকে safe zone এ আসতে পারে সে বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেয়া উচিত। বিদেশী ট্যভেল ব্লগারদের আমাদের বস্তি , ট্রাফিক জ্যাম বা অপরাধ্মুলক ভিডিও আপ্লোডের সমালোচনা করে আর যাই হোক দেশের ভাবমুর্তি উন্নয়নে কোন ভুমিকাই রাখা সম্ভবপর হবে না।

সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪৪
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×