somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলোর নীচে অন্ধকার

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাত্যহিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে দৈনিক প্রথম আলো। সকাল বেলা উঠেই প্রথম আলোয় চোখ বুলিয়ে নেওয়া মানেই দেশ বিদেশের আলো আঁধারির হরেক খবর দিয়ে নিজেকে আপডেট করে নেয়া। এই অভ্যাস দীর্ঘ দিনের। তবে বিশেষ সংখ্যাগুলোর প্রতি ইদানীং খুব বেশী আগ্রহ দেখাই না। বিস্তারিত কারণ ব্যাখ্যা নিষ্প্রয়োজন।

মূল পত্রিকা দেখে নেয়ার পর চিরাচরিত নিয়মে বর্ষ বরণের বিশেষ সংখ্যাটিও হাতে নিলাম। পাতা উল্টিয়ে কবিতার পঙক্তি বা ছড়ার ছন্দ খুঁজলাম। এখনতো সব কিছুই কেমন যেন রাজনৈতিক অম্ল-কটা মনে হয়। সাহিত্যের সঞ্জীবনী স্বাদ হারালো বলে। বিশেষ করে এপার বাংলায়, সাহিত্য বিশারদ এবং রসিক উভয়েরই অতি মাত্রিক রাজনীতি সচেতন নাকি রাজনীতি ভারাক্রান্ত হওয়ার সুবাদে!

‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ নামকরণ দেখেই গল্পটি আর কেন যেন পড়ার আগ্রহ হলনা। চারিদিকে ব্যাপক সমালোচনার কারণে আজই সকালে পাতাটি বের করে পড়লাম। হাসনাত আব্দুল হাই সাহিত্য রচনা ও লেখালেখিতে বয়োজ্যেষ্ঠ। কিন্তু এই লেখাটিতে সাহিত্যের মাণ বিচারে তিনি জ্যেষ্ঠত্বকে নামিয়ে এনেছেন লেখালেখির বালখিল্যে। ঐ যে বললাম, রাজনীতি সচেতন না রাজনীতি ভারাক্রান্ততা!

শাহবাগের মোহনা থেকে আমাদের তারুণ্যের জোয়ার কি সাগর পানে ধাইবে না আমাদের জাতীয় রাজনীতির প্রবহমান কলুষিত স্রোতেই মিশে যাবে, তা দেখার এখনও একটু বাকী। তাই এই তারুণ্যের উদ্দীপনার বেগকে হেয় করে বা তাদেরকে এক চোখা দৃষ্টির সীমায় না রেখে বরং বৃহত্তর জাতীয় স্বার্থ সংরক্ষণে সকল বিষয়ে একাত্ম হবার পথ নির্দেশনা সহ অনুপ্রেরণা দেয়া উচিত।

গল্পটির প্রধান দুই চরিত্র সীমা ও জমির চাচারা হয়তো এই সমাজ, রাজনীতি ও দল বৃত্তেই বিদ্যমান। কিন্তু এই সীমা বা জমির চাচাদের বাইরেও যারা আছেন, তাদের সংখ্যাও নেহায়েত কম নয়, যারা শুধু আদর্শ এবং চেতনাকে বুকে ধরে সড়ক মোহনায়, মঞ্চে, ফুটপাথে, রাজপথে মাইক্রোফোন হাতে অথবা শূন্য কিন্তু দরাজ গলায় শ্লোগান দিয়ে যাচ্ছেন। প্রথম আলো এবং ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’র লেখকের পাশাপাশি প্রথম আলোর একনিষ্ঠ পাঠক হিসেবে আমরাও ক্ষমা প্রার্থী তাদের কাছে, যারা সত্যিকারের ‘কালো’ হরফের এই অকালদর্শী লেখায় মন ও মননে আহত হয়েছেন। জয় হোক তারুণ্যের। জয় হোক চেতনার। জয় মাতৃভূমির।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×