somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শান্তির শীর্ষে নরওয়ে, বাংলাদেশ ৮৬তম

০৭ ই জুলাই, ২০০৭ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফয়সল আবদুল্লাহ
এই আষাঢ়েও আচমকা গরম। মনে হবে 'বরফ পড়া দেশের বাসিন্দারা না জানি কত আরামে আছে!' আর নরওয়ে হলে তো কথাই নেই, দিন নেই রাত নেই, সবসময় বিকেলের কোমলতা (৬ মাস অবশ্য সন্ধা থাকে)। এই জন্যেই হয়তো নরওয়ের বাসিন্দাদের ব্রহ্মতালু গড়পড়তায় শীতল। কেননা, সাম্প্রতিক গ্লোবাল পিস ইনডেক্সের (জিপিআই) শান্তির রেটিং-এ ১২১টি দেশের মধ্যে শীর্ষে নরওয়ে। তুষার ঝড়কে ছাপিয়ে দেশটির আকাশে-বাতাসে শান্তির সুবাতাস। আর আমাদের বাংলাদেশের অবস্থান ৮৬। নিজেদের অবস্থান শুনে কিঞ্চিত ভ্রু কোঁচকাতে পারে। 'কেমন আছেন?' এর উত্তরে এভারেজে নব্বই ভাগের উত্তর তো 'এই তো, ভালোই'। বিবিসির জরিপের মতো এ প্রশ্নটা এবার সেভাবে করা হয়নি (বিবিসির জরিপে বাংলাদেশ একবার শান্তিতে শীর্ষস্থান পেয়েছিল)। তবু এখন তো চারদিকে শনৈ শনৈ শান্তি। কাঁথা-বালিশের ফাঁক থেকেও ঝেড়ে বের করা হচ্ছে দূর্নীতি। তারপরও এতো পিছিয়ে কেন আমরা?
পাশের দেশ ভারতের অবস্থান ১০৯। বার্মার চেয়েও নিচে! 'শাইনিং ইন্ডিয়া'র বাসিন্দাদের মধ্যে ভায়োলেন্সের প্রবণতা কি এতই বেশি! আর ১১ ধাপ পরেই তো ইরাক (অবস্থান সবার শেষে)।
শ্রীলংকা আছে ১১১তম অবস্থানে। তামিল টাইগার ও সরকারের সংঘর্ষই এর মূল কারণ। পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতা দেশটিকে নিয়ে গেছে ১১৫ নম্বর অবস্থানে। জিপিআই-এর মানচিত্রে দক্ষিণ এশিয়া অঞ্চলটা তাই লাল হয়ে আছে। অর্থাত শান্তি এখানে লোটাকম্বল নিয়ে প্রস্তুত, যেকোন মুহূর্তে পিঠটান দিতে পারে।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

আমরা কি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে হেরে যাচ্ছি ০২

লিখেছেন শেরজা তপন, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৪


কাহিনীটা ৯০ এর দশকের শুরুতে। বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট- মার্কিনিদের আগ্রাসন চলছে তখন ইরাক জুড়ে। হাটে মাঠে ঘাটে আড্ডায় গল্প আলোচনা মিডিয়ায় এমনকি বাসর ঘরেও তখন নব পরিণীতার সাথে তার... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

একটা ছিলো সোনার কণ‍্যা, মেঘ বরন কেশ!!!!

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা জুলাই, ২০২৬ ভোর ৬:১৩



শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন

‘ছুটি’র স্মৃতি

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা জুলাই, ২০২৬ দুপুর ১২:৫০

(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)

আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

×