যতবারই কষ্টগুলোর গায়ে রঙিন ডানা
লাগাতে গিয়েছি ততবারই কালো হয়ে
যায়
পরম ভালোবাসায় সিক্ত দুচোখের মূল্য
কেউ দেয়না, কষ্টগুলোর নেয়না খোঁজ
অদ্ভুত ছকে সীমাবদ্ধ এই জীবন
অপরিপূর্ণতা , দীর্ঘ নিঃশ্বাস আর বুকে
পাথর
কখনো এই জীবনই দুঃখ ভুলে হাসায়
বুঝে উঠতে পারিনি কোথায় ঠিকানা
রাতগুলোও বলে দেয়না আমাকে
খুব দুঃখ নেই আমার তবে অপরিমেয় কষ্ট
আছে, যাদের তীব্রতা অসম
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



