আলাপচারিতা শেষে ফিদা ভাই ও আমীর ভাই চলে যাবার পরও আমি আরো অনেক্ষন ছিলাম। মোটামুটি ম্যারাথন আড্ডা হলো, আলোচনা হলো অনেক বিষয়ে। আলোচনার একটা বিষয় সবার সংগে শেয়ার করি।
আমি জানতে চাইলাম মঞ্চ নিয়ে যে বিষয়ে সবচেয়ে বেশী সমালোচনা সেটি হলে ফান্ডিং। মঞ্চ কেন তার ওয়েবসাইটে একটি আয় ব্যয়ের হিসার দেয় না?
আরিফ ভাই বললেন, নিজ থেকে ভালবেসে অনেকেই অনেক টাকার খাবার দিয়েছেন। আমরা যদি এ লোকদের নাম প্রকাশ করি, তাহলে কালকেই তাদের ব্যবসা প্রতিষ্ঠানে বা বাসায় বোমা পড়বে, পরশু অনেকে তাদের কাছে চাদাঁ চাইবেন। তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। তাই তারা নিজেরাই নাম প্রকাশ করতে চান না। ব্যানার প্রিন্ট, ডেকোরেশন, পোষ্টারিং থেকে শুরু করে প্রায় সবই মূলত মঞ্চের কর্মীরা স্বেচ্ছাশ্রমে, শুধু মাত্র খরচ নিয়ে করে দিয়েছেন। বাসওয়ালারা সে অর্থে ভাড়া নেননি, তেল খরচ কর্মীরা কেউ স্বেচ্ছায় দিয়েছে। এভাবে বেশীর ভাগ খরচ মঞ্চের কর্মীরাই দিয়েছে। তারপরও দেখাগেছে অনেকে টাকা পাওনা রয়ে গেছেন। তারপরও এ বিষয়গুলো নিয়ে যাতে মানুষের মনে কোন বিভ্রান্তি না থাকে, সেজন্য আমরা কিছু উদ্দোগ নিচ্ছি শীঘ্রই।
আরিফ ভাইয়ের কাছে আরো জানলাম তিনি একসময় বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন। ’৯৬ এর ভোটের সময় তিনি পত্রিকায় বিবৃতি দিয়ে বিএনপির সাথে সর্ম্পক ছাড়েন।
আরিফ ভাই ও গনজাগরন মঞ্চের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও শুভ কামনা।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


