খুব অল্প সময়ের প্র্রস্তুতিতে রাস্তায় কোন ইভেন্ট করতে গেলে যে ধরনের সমস্যাগুলো হবার কথা কালকে তার সবগুলোই হয়েছিল। আমাদের দলের সবাইকে সময়মতো জানানো যায়নি, ব্যানার, প্রেস রিলিজ এবং লিফলেটগুলো হাতে পেতেও সময় লেগে গেছে অনেক বেশী, কালো ব্যান্ড যোগাড় করা যায়নি ইত্যাদি। ইভেন্টের যেমন পরিকল্পনা ছিল শুরুতে, পরে তা অনেক পরিবর্তিত হয় বিভিন্ন কারনে।
তারপরও বিভিন্ন মিডিয়াতে আমাদের আন্দোলন প্রচার পেয়েছে। আমাদের একটি স্লোগান প্রথম আলো কোট করেছে, যদিও অন্য আন্দোলনকারীদের নামে কোট করেছে স্লোগানটি। অনেকেই আমাদের দেয়া তথ্যগুলো নিয়ে আলোচনা করেছেন। আমরা আশা করছি সরকার এ বিষয়ে একটি কঠোর মনোভাব নিয়ে এগিয়ে আসবেন এবং যেই দোষী হোক না কেন তাকে ধরা হবে এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।
এ ইস্যুটি আমরা আরো নিবিড়ভাবে ফলোআপ করব। প্রয়োজনে এ ইস্যুতে আমরা আরো ইভেন্ট করব।
আমাদের দলের মাত্রই দ্বিতীয় ইভেন্ট এটি রাস্তায়। ক্রিকেট ইস্যুতে আমাদের প্রতিবাদ দেশীয় ও আন্তর্জাতিক মহলে সাড়া ফেলেছে ভালই। যদিও এ ইস্যুতে সর্বশেষ যা হলো তাতে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। আশা করছি সাগর-রুনি ইস্যুতে আমরা একদিন পুরোপুরি সফল হবো।
জয় বাংলা।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


