১-২ টাকায় আলু বিক্রি করেছেন অনেক কৃষক।
এক কাপ চায়ের দামে ২-৩ কেজি আলু বিক্রি হচ্ছে।
কৃষক আলু বিক্রি করতে না পেরে নদীতে ফেলে দিচ্ছে, রাস্তায় ফেলে দিচ্ছে - এমন অনেক খবর যে কাউকে বিচলিত করার কথা। কয়েকদিন ধরে আলু চাষীদের হাহাকারের খবরে পত্রিকাগুলো ভর্তি হয়ে আছে।
কিন্তু এ সমস্যাগুলোর সমাধান কি খুবই কঠিন? নাকি যথেষ্ট পরিকল্পনা ও যত্নের অভাবই মূল কারন? আমি খুব বেশী জানি না। কিন্তু আমার কমনসেন্স বলে একটু চেষ্টা করলে সবাই মিলে কৃষকদের এ বিপদ থেকে সহজেই বাচাতে পারি।
১. ভাতের বিকল্প হিসেবে খুবই উপযুক্ত ও সাশ্রয়ী। বিশেষ করে এখন যখন আপনি মোটামুটি ৭-১০ টাকায় ১ কেজি আলু পান। আসুন অন্তত ১ মাস ভাতের বিকল্প হিসেবে আলু খাই। আলু পরোটা, আলুভর্তার সংগে যে কোন তরকারি নিয়ে খুব মজা করে খাওয়া যায়। বিকালের নাস্তায় আলুর ভাজা (চিপস্ বা ফ্রেঞ্চ ফ্রাই) খুবই সুস্বাদু। আলু গ্রীল করে বা পুড়িয়ে খেলে খুবই উপাদেয়।
২. খাদ্য মানের হিসেবে আলু অনন্য। অনেক দেশে আলুকে প্রধান খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। আমরা শুধু তরকারিতে আলু দেই। তাও আবার মাংসে আলু দিলে নাকি অনেকে সমালোচনা করে। অন্তত এক মাসের জন্য এ সমস্ত উন্নাসিকতা বন্ধ করি।
৩. সরকারী হাসপাতাল, কারাগার বা বিভিন্ন আশ্রমে যেখানে অনেক লোকের খাবারের আয়োজন করা হয়, সেখানে আলু প্রধান খাবার দিলে তা খুবই ভাল হতো।
৪. সরকার যেমন চাল কিনে সংরক্ষন করে থাকে, এ সময়ে তেমনি আলু কিনে সংরক্ষন করে ও প্রয়োজনে চালের বিকল্প হিসেবে ব্যবহার করলে সমস্যা কোথায়?
৫. সরকার চলতি সপ্তাহে ২০ হাজার টন আলু রাশিয়াতে রপ্তানী করবে শুনলাম, এ মৈাসুমে ২০-২৫ লাখ টন আলু রপ্তানী করা হবে শুনলাম। এটা আরো আগে শুরু করতে অসুবিধা কোথায় ছিল। বা এটা যদি যথেষ্ট না হয় তো এটা বাড়ানোর উদ্দেগ নিতে কি অসুবিধা?
৬. আমাদের উদ্দোক্তারা কি আলু প্রক্রিয়াজাত বা সরাসরি রপ্তানীর কোন উপযুক্ত উদ্দেগ নিতে পারেনা যাতে কৃষকদের প্রতি বছর এ সমস্যায় পড়তে না হয়?
বাংলাদেশে একটি স্বমন্বিত কৃষি বিপনন ব্যবস্থার অভাব বা ত্রুটি নিয়ে অনেক আলোচনা আমরা শুনেছি। শায়েখ সিরাজ সাহেব মনে হয় আমাদের অনেকের জন্মের আগে থেকেও এ বিষয়ে নিরলস কাজ করে আসছেন, কথা বলে আসছেন। কিন্তু আদতে কোন কাজ হয়েছে বলে মনে হচ্ছে না। এখনও কৃষক সব সময়ই বঞ্চিত থাকেন, বাজারে ফসলের দাম যাই হোক না কেন?
সবাইকে অনুরোধ, বাংলার কৃষক যদি ভাল না থাকে তাহলে দেশ ভাল থাকবে না কোন মতেই। আসুন সরকারের জন্য অপেক্ষা না করে থেকে আমরা নিজেরা আমাদের যার যার পক্ষে যা যা করা সম্ভব তা করি। নিদেনপক্ষে দাম স্বাভাবিক না হওয়া পর্যন্ত বেশী করে আলু খাই। আপনাকে আমি নিশ্চিত করে বলতে পারি, আপনার উদ্দোগে আপনি নিজেই উপকৃত হবেন, বাংলার কৃষকতো হবেই।
জয় বাংলা।
বি.দ্র: এ সম্পর্কিদ কয়েকটি সোর্স/লিংক দিলাম নীচে। আশা করছি সবার কাজে লাগবে।
১. Click This Link
২. http://www.lovepotatoes.co.uk/recipes
৩. Click This Link
৪. Click This Link
এক কাপ চায়ের দামে ২-৩ কেজি আলু বিক্রি হচ্ছে - আমাদের কি কিছুই করার নেই?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।