somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থাবা বাবার মৃত্যু বার্ষিকী, জাওয়াহিরির হুমকি ও সরকারের ভূমিকা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজীবের সাথে আমার কখনোই দেখা হয়েছে কিনা জানি না। শাহবাগে বসেই উনার খুন হবার ঘটনা শুনেছিলাম। মনে আছে সে সময়টাতে গনজাগরন মঞ্চ সাময়িক ভাবে স্থগিত করার বিষয়ে বা ১০ টা থেকে ৩ টা এমন একটা শিডিউল করা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছিল। কেউ কেউ বলছিল যুদ্ধ কখনো বিরতি দিয়ে বা শিডিউল করে হয়না ইত্যাদি।

এমন সময় হঠাৎ রাজীবের খুন হবার খবর শুনা গেল। প্রথমে আমার বিশ্বাস হয়নি। পরে এক বন্ধুর ক্ষুদে বার্তায় জানলাম। মনে আছে একটু আতংকিত হয়ে গেছিলাম প্রথমে। শাহবাগের অন্য কেউ আমার মতো আতংকিত নিশ্চয়ই হয়নি, কারন সবাই তাৎক্ষনিক ভাবে শ্লোগান দিতে থাকল থাবা বাবার নামে। আর আমি ভাবছিলাম বাড়ী ফেরার কথা।

সেদিন প্রথম থাবা বাবার নাম শুনলেও তিনি আমার একজন কলিগ, এ পরিচয়ে গর্ব করি, হোক না তিনি আমার অচেনা ছিলেন। তার ধর্মীয় বিশ্বাস, অবিশ্বাসের জায়গাটা নিয়ে আমার তখনো কোন মাথা ব্যাথ্যা ছিল না, এখনো নাই। তিনিই আল্লাহর কাছে সে বিষয়ে জবাবদিহি করবেন, আমি না।

দেশের জন্য তোমার আত্বত্যাগের প্রতিদান তুমি নিশ্চয়ই এখন পাচ্ছ থাবা বাবা। ভাল থাক, সুখেই থাক।

আজকে জাওয়াহিরির হুমকির বিষয়টি ও জিহাদের ডাকের কথা শনলাম, দেখলাম। এটা আসলে আমাকে অবাক করেনি। বরং এতোদিন পরে কেন এ ঘোষনা আসল সেটা নিয়ে একটা চিন্তা হলো। এ হুমকিতে আমি বিন্দুমাত্র ভীত নই (আগে ভয় পেতাম, এখন আর পাইনা)।

তবে মনে করছি, জামাতীদের কোন পরিকল্পনার অংশ হিসেবেই এ হুমকির ঘোষনা এখন আসল। হয়তো তারা আবারো কোন বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে। আল্লাহ, সবাইকে রক্ষা কর।

এ ঘোষনায় একটা জিনিস খুব ভাল হলো, জামাতীরা যে একটি আন্তর্জাতিক জঙ্গী গোষ্ঠীরই অংশ তা প্রমান হয়ে গেল। সরকার যদি এখন একটু গুছিয়ে এগোয়, তাহলে জামাতীদের সবচে সুন্দরভাবে নিষিদ্ধ করা যাবে। সরকার কি এ দায়টা অনুভব করছে না?

জামাতী, বিএনপি বা জাওয়াহিরি এদের কোন কাজে আমি এখন আর অবাক হইনা, বরং সরকারের ভূমিকায় হচ্ছি। কিসের কারনে ফাসিঁর কার্যকারীতা গুলো বন্ধ হয়ে গেল, বিচার কাজগুলো থমকে থাকলো, জামাতীদের কেন এখনো নিষিদ্ধ করা হলো না - এ বিষয়গুলো নিয়ে সরকারের প্রতি আমার সন্দেহ আবার দানা বেধে উঠছে। সরকার কি তবে...?

আশা করছি সরকার আমার এ আশংকা অমূলক প্রমান করবে শীঘ্রই।

জয় বাংলা।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩১
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×