আমি এখন পর্যন্ত ১২ টি দেশে গিয়েছি, কম বেশী সময় থাকার সুযোগ হয়েছে। কয়েকটি অভিজ্ঞতা একটু শেয়ার করি:
১. প্রায় প্রতিটি আধুনিক দেশেই কেউ রাস্তায়, বাসে, পার্কে বা অন্য কোন পাবলিক প্লেসে ময়লা ফেলে না। কলার চামড়া, চকলেটের খোসা, সিগারেটের প্যাকেট সবই মানুষ তার নিজের পকেটে বা ব্যাগের একটি কোনায় রেখে দেয়, একটি ডাস্টবিনের দেখা না পাওয়া পর্যন্ত বা বাসায় নিয়ে যায়।
২. যারা কুকুর পালে তারা কুকুর নিয়ে হাটতে বের হলে একটি বেলচা রাখে সংগে। কুকুর যদি প্রাকৃতিক কাজ সারে, সেটা বেলচা দিয়ে তুলে নেয়।
৩. বাস বা ট্রেনে আরাম করে পায়ের উপর পা তুলে যদি বসে বসে বাদাম খান আর ছোকলাগুলো ছড়িয়ে ফেলেন, তো আপনাকে নগদে ফাইন করা হবে। আপনাকে অবশ্যই আপনার ময়লাগুলো সংগে নিয়ে যেতে হবে (অস্ট্রেলিয়াতে)
৪. মানুষ যখন বনে বাদারে বা পার্কে বা সাগর পাড়ে বেড়াতে যায়, কেউই খাবারের অবশিষ্ট বা কাগজের টুকরা কিছুই ফেলে আসে না।
এবার আমাদের কথায় আসি। ঢাকা পৃথিবীর সবচে বসবাসের অনুপযোগী শহর, কয়েক বছর ধরেই। অনেকগুলো কারনে আমাদের কপালে এ কলংকের ছাপ। আমরা সবাই নিশ্চয়ই এ বিষয়ে হতাশ। চামড়ার কারখানা (হাজারীবাগ পৃথিবীর সবচে দূষিত এলাকা) কেন ঢাকার বাইরে নেয়া হচ্ছে না, ঢাকায় কেন দ্রুতগামী ট্রেন নাই, আলাদা বাস লেন বা সাইকেল লেন নাই ইত্যাদি ইত্যাদি অনেক অভিযোগ আমাদের অনেকের।
কিন্তু আমরা নিজেরা কি ঢাকার জন্য কিছু করি? আমি আপনি ঘাম, সর্দি মুছার পর টিস্যুটা রাস্তায় ফেলে দেই। যেখানে সেখানে থুতু, কফ ফেলি। কি ময়লা নেই ঢাকার রাস্তায়? সিগারেটের প্যাকেট, বাচ্চার পাম্পাস এমনকি রাস্তা ঘাটে অনেক আধুনিক, শিক্ষিত তরুনও প্রস্রাব পর্যন্ত করে!!! অথচ আমরা যদি রাস্তায় ময়লা না ফেলি এবং অন্যদেরও ময়লা না ফেলতে উৎসাহিত করি অল্প দিনেই ঢাকার মধ্যে একটি স্পষ্ট পরিবর্তন আনা সম্ভব হবে।
এ বিষয়ে সচেতনতা তৈরী করতে এবারের ২১ শে ফেব্রুয়ারী আমরা শহীদ মিনার ও আশে পাশের এলাকায় একটি পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান চালাব। আমরা ছোট ছোট দলে ভাগ হয়ে রাস্তা থেকে ময়লা কুড়িয়ে নিয়ে নির্দিষ্ট ডাস্টবিনগুলোতে ফেলব। আপনাকেও চাই আমাদের এ উদ্দোগে, আসছেন তো?
অস্ট্রেলিয়াতে প্রতি বছর মার্চ মাসের প্রথম রবিবারে Clean Up Day পালন করা হয়। এদিন সবাই ছোট ছোট দলে ভাগ হয়ে আসে পাশের এলাকা, বন, নদী, সমুদ্রের পাড় পরিস্কার করে। আমরা বাংগালীরা কি এমন একটা দিন পালন করতে পারি না, যেদিন আমরা আমাদের প্রিয় দেশটাকে আরো সুন্দর, আরো আকর্ষনীয় ও স্বাস্থ্যকর করার জন্য একযোগে কাজ করব?
জয় বাংলা।
https://www.facebook.com/events/653553154708067/?source=1
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।