আজকে বঙ্গবন্ধু জন্মদিন, জাতির পিতার জন্মদিন। এরচেয়ে বেশী শুভ দিন বাংলাদেশীদের জন্য বেশী নেই আর।
আমি ব্যক্তিগত ভাবে অল্প কিছু মানুষকে সচেতন ভাবে ফলো করার চেষ্টা করি। বঙ্গবন্ধু তাদের একজন। তিনি যেভাবে কথা বলতেন, যেভাবে চলতেন, যেভাবে পাইপ ধরতেন, সবকিছু। দুঃখজনক যে তার মতো ব্যক্তি্ত্বকে ফলো করার যোগ্যতাও আমার নেই।
একটা বিষয় আমাকে খুব অবাক করে। কি এক যাদুবলে একজন সাধারন রাজনৈতিক কর্মী থেকে তিনি একটি জাতির আশা আকাংক্ষার কেন্দ্রবিন্দুতে পরিনত হতে পেরেছিলেন, কি ছিল তার যোগ্যতা, কিভাবে পেরেছিলেন তিনি পুরো জাতিকে একই বাধনে আবদ্ধ করতে?
আমার মনে হয় তিনি ছিলেন একেবারে সাধারন মানুষ, খুব সাধারন ভাষায় কথা বলতেন (”সাত কোটি মানুষকে দাবায়া রাখতে পারবা না।”), সাধারন ছিল তার পোশাক, চাল চলন, সাধারন মানুষকে তিনি মন প্রান দিয়ে ভাল বাসতেন, এমন সব সাধারন বৈশিষ্ট্যগুলো মিলে তাকে অসাধারন করে তুলেছিল। সময়ের একটা দরকার ছিল একজন যোগ্য নেতার, তার উপর তার অসাধারন স্মরন ক্ষমতা, সাধারন বিষয়েও অসাধারন মনোযোগ দেবার ক্ষমতা, সততা, শারীরিক কাঠামো এবং অবশ্যই অসাধারন ব্যক্তিত্ব তাকে করে তুলেছিল সবার থেকে আলাদা।
জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতি জানাই শ্রদ্ধা ও ভালবাসা। আল্লাহ আপনাকে বেহেস্ত দান করুক। আমীন।
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।