somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্রুত ওজন কমাতে সকালের নাস্তায় মেনে চলুন এই ৫ টি নিয়ম !

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটু ওজন বেড়ে যাওয়ার সমস্যা নিয়ে অনেকেই বিপদে পড়ে থাকেন। এবং অল্প করেই ওজন যদি বাড়তেই থাকে তাহলে তা অবশ্যই চিন্তা করার বিষয়। তাই ওজন বেড়ে যাওয়ার কথা মাথায় রেখেই প্রতিদিনের কিছু নিয়মকানুন তৈরি করে নিতে হয়

সকালের নাস্তার আমাদের ওজন বাড়ার ওপর অনেক বড় প্রভাব কাজ করে। স্বাস্থ্যকর সকালের নাস্তা না খাওয়া এবং বিশেষ করে একেবারেই নাস্তা না খাওয়া বাড়িয়ে দেয় ওজন। তাই সকালের নাস্তার ব্যাপারে কিছু বিষয় জেনে রাখা উচিত সকলের। ওজন কমাতে চাইলে সকালের নাস্তায় মেনে চলা উচিত কিছু নিয়ম।

১) ৮ গ্রাম ফাইবার রাখুন নাস্তায়

সকালের নাস্তায় এমন কিছু খাওয়া উচিত যা অনেকটা সময় ধরে ক্ষুধা নিবারন করে। এতে করে স্বভাবতই দুপুরের খাবার কম খাওয়া হবে। এবং সেকারণেই সকালের নাস্তায় বেশি রাখা উচিত ফাইবার সমৃদ্ধ খাবার। তাই সকালের নাস্তায় অন্তত ৮ গ্রাম ফাইবার রাখার চেষ্টা করুন।

২) বেশ সকাল সকাল নাস্তা করে ফেলুন

ঘুম থেকে উঠার অন্তত ১ ঘণ্টার মধ্যে সকালের নাস্তা সেরে নেয়া স্বাস্থ্যের জন্য ভালো। এটি আমাদের হজমক্রিয়া সঠিকভাবে পরিচালনা করে এবং এর প্রভাব পড়ে ওজন বাড়ার ওপর। সকালে তাড়াতাড়ি নাস্তা করে ফেললে পরবর্তীতে অনেক বেশি মাত্রায় ক্ষুধা লাগে না যা আমাদের অস্বাস্থ্যকর খাওয়া থেকে বিরত রাখে। কারণ গবেষণায় দেখা যায়, যারা সকালের নাস্তা দেরি করে খান তাদের অনেক বেশি ক্ষুধার কারণে অস্বাস্থ্যকর এবং ক্যালরিযুক্ত খাবার খাওয়ার প্রবণতা বেশি।

৩) চিনিযুক্ত খাবার কম রাখুন নাস্তায়

চিনি যুক্ত খাবার সকালের নাস্তায় খেলে তা খানিকক্ষণের জন্য এনার্জি সরবরাহ করলেও কিছুক্ষণের মধ্যেই আবার ক্ষুধার উদ্রেক করে থাকে। এবং চিনিতে ক্যালরি বেশি থাকে। তাই সকালের নাস্তায় চিনিযুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো।

৪) প্রোটিন সমৃদ্ধ খাবার খান

সকালের নাস্তায় প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি রাখার চেষ্টা করুন। প্রোটিন সমৃদ্ধ খাবারে ক্যালরি কম থাকে এবং প্রোটিন অনেকটা সময় ধরে পেটে থাকে বলে ক্ষুধার উদ্রেক হয় না। এতে সাধারণ ভাবেই কম খাওয়া হয় যার প্রভাব পড়ে আপনার ওজনের ওপর।

৫) কখনোই সকালের নাস্তা বাদ দেবেন না

অনেকে ভাবেন সকালের নাস্তা না খেলে ওজন কমবে। কিন্তু এটি অনেক বড় একটি ভুল ধারণা। বরং সকালের নাস্তা না খেলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সকালে নাস্তা না খাওয়ার কারণে আপনার ক্ষুধা অনেক বেড়ে যাবে যার ফলে দুপুরের খাবার আপনি না চাইলেও অনেক বেশি খেয়ে ফেলবেন। আর একবারে বেশি খাওয়ার কারণে ওজন বাড়বে। তাই সকালের নাস্তা কখনোই বাদ দেবেন না।
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা এবং "দি ম্যাট্রিক্স" এর নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যানে এদের ধর্মোন্মাদনা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে পিটিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট টেলিফোন কম্পানি হলে কেমন হতো?

লিখেছেন নাহল তরকারি, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



গত ব্লগে টেলিফোন নিয়ে বলেছিলাম। মোবাইল থেকে টেলিফোনে কল দেওয়া বা রিসিভ করা যেতো না। শুধু টিএনটি একটিভ করা সিমে টেলিফোনে কল করা যেতো। বা টেলিফোন... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×