ক্রেতারের সাথে প্রতারনার পসরা সাজিয়ে বসেছে ইকমার্স জায়ান্ট দারাজ। বাংলাদেশে তারা ব্যবসা করছে Kaymu, Lamudi , Daraz , Carmudi ইত্যাদি নামে।
সাইটগুলোতে ভিজিট করলেই এদেশের নামি দামি সব ব্রান্ডের জিনিসে বড় অংকের ডিসকাউন্টে চোখ ধাঁধিয়ে যাবার জোগাড়। বাটা, অ্যাপেক্স, বে সহ নামি দামি সব জুতার ব্রান্ডেও বড় অংকের ছাড়। ঢুকেইতো মাথা নষ্ট। ভাবলাম আজ ৪/৫ জোড়া জুতা কিনে রাখবো।
পুর্বের মুল্য ৪৬৭০, বর্তমান মুল্য ৩২০০ ! পুর্বের মুল্য ৩৯০০, বর্তমান মুল্য ২২৫০ ইত্যাদি! এরকম অফার দেখলে কার না মাথা নষ্ট হয় বলুন।
এরপর মোবাইল ফোন গুলোতেও একই অবস্থা! স্যামসাং, সিম্ফনি, হুয়াওয়ে, মাইক্রোসফ্ট সহ দেশের সব মোবাইল ব্রান্ডের উপর ৪০% পর্যন্ত ডিসকাউন্ট!!! মাথা এবার পুরোই নষ্ট!
কর্ম সূত্রে কয়েকটা মোবাইল ব্রান্ডের সাথে কাজ করতে হয়, সরাসরি সেখানে আমি পাই ১০% ছাড়, আর এরা কিভাবে এত ছাড় দিচ্ছে!! আমি অবাকিত আর পুলকিত হলেও মনে একটু সন্দেহের দানা বাঁধল।
দেরি না করে গেলাম বাসার পাশের জুতার দোকান গুলোতে। সেখানে গিয়েতো টাশকি খাবার যোগাড়।
কৌতহল বাড়লো, এবার মোবাইলের ওয়েব সাইটগুলো ঘেটে দেখি সেখানেও দুই নাম্বারী!
প্রতারনার ফাঁদ প্রায় প্রত্যেকটা প্রডাক্টেই। যারা এদের লোভনীয় অফারে বিশ্বাস করছেন, যারা অনলাইন কেনা বেচাই দক্ষ নয় কিংবা এই জগতে নতুন এমন মানুষরাই বেশি প্রতারিত হচ্ছেন এখানে।
তাই এই সাইটগুলো থেকে কিছু কেনার আগে বাজারে একটু যাচাই করে দেখা উচিত বলে আমার মনে হয়।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



