somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজব প্রেম, গজব প্রেম ( না পড়লে মিস করবেন) প্রেমের পরিসংখ্যান

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মনোবিদরা বলেন, প্রেম এমন একটা বিষয় যা ব্যাখা করার পক্ষে অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। সে হেন প্রেম নিয়েই থাকল কিছু অদ্ভুত সত্যি তথ্য। যা কখনো পরিসংখ্যান কাঠগড়ায় দাঁড়িয়ে,কখনও আবার সত্যি ঘটনা থেকে নেয়া, কখন বা এইসব কথাগুলো জোর দিয়ে বলেন মনোবিদরা।
সেগুলিই নিচে দেয়া হলো এক নজরে।
* প্রেম শুরু হওয়ার তিন থেকে পাঁচ মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে সম্পর্ক ভেঙে যাওয়ার। একটা প্রেম তিন বছর বা তার বেশি সময় ধরে চললে বিবাহিত জীবন সুখী হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
* কারো প্রতি প্রেমের আবেগ আছে কি না তা ঠিক করতে কোনো মানুষের ৯০ সেকেন্ড থেকে চার মিনিট সময় লাগে। আর সেই উত্তর আমরা বডি ল্যাঙ্গুয়েজেই বুঝিয়ে দিই।
* গুগল সার্চে ১০০ বার ‘সেক্স’ শব্দটা লেখা হলে মাত্র ২ বার লেখা হয় ‘লাভ’ শব্দটা।
* স্লোভেনিয়া (Slovenia) হলো বিশ্বের একমাত্র দেশ যার নামের ভিতর ‘love শব্দটা আছে।
* বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের ঘটনা ঘটে বিয়ের চতুর্থ বছরে। বিয়ের পর আট বছর কেটে গেলে ডিভোর্সের আশঙ্কা অনেক কমে আসে।
* বছরে সবচেয়ে বেশি কন্ডোম বিক্রি হয় ভ্যালেনটাইন্স ডে তে।
* ভ্যালেনটাইন্স ডে তে বিশ্বে অনেকের বিয়ে হয়। তবে এই দিনেই প্রায় দেড় লাখ প্রেম অথবা বিয়ের সম্পর্কে ইতি পড়ে যায়।
* ৫ জন প্রেমিকের মধ্যে ২ জন তাদের প্রথম ভালোবাসাকে বিয়ে করে।
* আমরা যাকে খুব ভালোবাসি বা খুব পছন্দ করি তার চোখের দিকে তাকালে আমাদের চোখের তারা অবশ্যই বিস্তৃত হয়। ইংরেজিতে যাকে বলে pupils dilate।
* বিয়ের আগে একজন মানুষ সাধারণত ৭ বার প্রেমে পড়ে। অবশ্য সে কথা প্রকাশ্যে স্বীকার করে মাত্র ২০ শতাংশ মানুষ।
* টেনিস খেলায় শূন্যকে বলা হয় ‘লাভ’। যাতে শূন্যয় থাকা কোনো খেলোয়াড় দুঃখ না পায়।
* ফরাসি ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে ম্যাচ চলাকালে আম্পয়ার গেমের পয়েন্টে বলতে গিয়ে বলেন ‘ফোর্টি-লাভ’। মজা করে শূন্যেয় থাকা সেই মহিলা খেলোয়াড়টি বলে ওঠেন ‘আই লাভ ইউ টু’।
* শেক্সপিয়ারের লেখা গল্পের চরিত্র রোমিও অ্যান্ড জুলিয়েট-এর বাড়ি ছিল ইতালির, ভেরোনায়। ভ্যালেনটাইন্স ডে-তে প্রতি বছর এই ঠিকানায় গড়ে এক হাজারটা চিঠি আসে। যার বেশির ভাগটাই জুলিয়েটকে উদ্দেশ করে লেখা। সেসব চিঠিতে অনেকে লেখে ‘জুলিয়েট আমি তোমায় ভালোবাসি’।
* মেক্সিকোয় এক ৯৯ বছরের লোক তার ৯৬ বছর বয়সের স্ত্রীকে ডিভোর্স দেন। কারণ তখন তিনি জানতে পারেন ৬৬ বছর আগে তার স্ত্রী অন্য একজনকে ভালোবেসে ছিলেন। তার স্ত্রী স্বীকার করেছিলেন, সেই প্রেমের খাতিরে তিনি ৬৬ বছর আগে একবার ডেটিংয়ে গিয়েছিলেন।
* একজন পুরষের সারা জীবনের একটা বছর শুধু কেটে যায় মহিলাদের দিকে তাকিয়ে। সেখানে একজন মহিলার সারা জীবনের ৫টা মাস কাটে পুরুষদের দিকে তাকিয়ে ।
* তুমি আমায় ভালোবাসো? এই প্রশ্নের ৮ সেকেন্ডের মধ্যে কোনো জবাব না এলে বুঝতে হবে আপনার চান্স আছে, এমন কী সে না বললেও।
* দুনিয়ার এক নম্বর ডেটিং সাইটের নাম ম্যাচ ডট কম। ম্যাচ ডট কম-এ প্রেমের খোঁজ পান বিশ্বের বহু মানুষ। সেই ম্যাচ ডট কম-এর প্রতিষ্ঠাতা গ্যারি ক্রেম্যানের গার্লফ্রেন্ড তাকে ছেড়ে যান এই ওয়েবসাইটেই পরিচয় হওয়া এক যুবকের সঙ্গে। ক মাসের মধ্যেই গ্যারির সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার সেই গার্লফ্রেন্ডের।
* ইংরেজি না জানা ৯৫ শতাংশ মানুষই জানে ‘আই লাভ ইউ’ মানে কী। অথচ ইংরেজি না জানা মাত্র ২০ শতাংশ মানুষ জানে না ‘আই হেট ইউ’ মানে কী।
* নারীদের আত্মহত্যার ৭০ শতাংশ কারণ ভালোবাসা। সেখানে পুরুষদের ৭০ শতাংশ আত্মহত্যার কারণ বেকারত্ব, আর দেউলিয়া হয়ে যাওয়া।
* ফেসবুকে প্রেমে থেকে বিয়েতে পরিণত হওয়ার সম্ভাবনা মাত্র ২ শতাংশ, অথচ সেই প্রেম থেকে যৌন সম্পর্ক হয় ৬০ শতাংশ ক্ষেত্রে।
* ধরুন প্রথমবার গোপনে আপনার পছন্দের মানুষের সঙ্গে ঘুরতে গেলেন। সেই ঘুরতে যাওয়ার কথা যদি সে অন্য কাউকে নালিশ করে তাহলে বুঝবেন সেই প্রেমে আপনার আর কোনো সুযোগ নেই।
* চুমু খাওয়ার সময় বেশির ভাগ মানুষ তাদের মাথা ডান দিকে রাখে।
* প্রেমে পড়ার পর প্রেমিক/প্রেমিকা ছাড়া সপ্তাহ খানেকের মধ্যে সমুদ্রে ঘুরতে গেলে অবসাদে ভোগার আশঙ্কা দারুণ বেড়ে যায়।
* প্রিয় বন্ধুকে বিয়ে করলে ডিভোর্সের ঝুঁকি ৭৮ শতাংশ কমে যায়। তবে দারুণ সুখে থাকার সম্ভাবনা ৪০ শতাংশ কমে যায়।
* পছন্দের মানুষ সঙ্গে অথবা পাশে থাকলে মুখে হাসি অনেকক্ষণ থাকে। সাধারণত হাসি অথবা খুশির ঘটনার দেড় থেকে দুই মিনিট পর মুখ থেকে হাসি মিলিয়ে যায়। কিন্তু প্রিয় মানুষ সঙ্গে থাকলে সেটা বেড়ে যায় অন্তত দ্বিগুণ।
* একই ঘরে থাকলে ভালোবাসার মানুষকে না দেখেও বলে দেয়া যায় সে কোথায় আছে।
* চশমা পরা মেয়েদের সঙ্গে চশমা পরা ছেলেদের প্রেমের সম্পর্ক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
* আপনার কোন ধরনের ছেলে পছন্দ! এমন প্রশ্ন গোপনে করা হলে উত্তরে ১০ শতাংশ নারী বলেছেন, লম্বা আর সুন্দর। ১৫ শতাংশ বলেছেন, সৎ, বেচারা । ২০ শতাংশ বলেছেন, বুদ্ধিমান আর শিক্ষিত। আর বাকি ৫৫ শতাংশ বলেছেন দারুণ পয়সাওয়ালা।
* উপমহাদেশে বেশির ভাগ মানুষ ২১ বছর বয়সে প্রথম সফল প্রেমে পড়ে। সেখানে মার্কিন মুলুকে মানুষ ১৩ বছর বয়েসেই প্রথম সফল পড়ে।
* এনগেজমেন্টের সময় চতুর্থ আঙুলে আঙটি পরানোর কারণ জানেন? কারণ প্রাচীন গ্রিসে মনে করা হত চতুর্থ আঙুলে নাকি ভালোবাসা নামের শিরা আছে। সেই শিরাটা নাকি সরাসরি হৃদয়ের সঙ্গে যোগ আছে। গ্রিকরা সেই শিরা বলতেন Ôvena amoris’, ইংরেজিতে যাকে বলে Ôthe vein of love’।
* এই বিশ্বাসটা বেড়ে যায় একটা ঘটনার পর। একবার এক গ্রিক রাজা তার বিয়ের সময় রানির হাতের বুড়ো আঙুলে আঙটি পরান। বিয়ের তিন বছর পর রাজাকে খুন করে পালান সেই রানি। কথিত আছে নাকি রাজার মৃতদেহের পাশে তার বুড়ো আঙুলটা কাটা ছিল।
(সূত্র : জি নিউজ)।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×