somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিখ্যাত ব্যক্তিদের উক্তি এবং ফেসবুকারদের প্রতিক্রিয়া

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যুগে যুগে জ্ঞানী ব্যক্তিরা নানারকম জ্ঞানের কথা বলে আমাদের পথপ্রদর্শক হয়েছেন। জ্ঞানোক্তি শ্বাশ্বত। সেই খ্রীষ্টপূর্ব যুগের বিখ্যাত উক্তি আজও মেনে চলি আমরা। তবে ফেসবুকারদের ক্ষেত্রে মানা না মানার তরিকা এবং প্রতিক্রিয়া খানিকটা ভিন্ন। কিরকম সেটা? উদাহরণ নিচে দেয়া হল।
*মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়! একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও। আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া॥ ”-মারিও কুওমো
-বলা সহজ, কিন্তু করা কঠিন। কতদিন ধইরা চেষ্টা করতেসি ফেবু সেলিব্রেটি হওনের, কিন্তু যেই লাউ সেই কদু!

*“ অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন॥ ”-ডেল কার্নেগী
—বুঝলাম না আপনার কথা। আপনি কি বলতে চাচ্ছেন নিজের নাম লিখে সার্চ দিব? আর অনুসরণ, মানে ফলো করলে সমস্যা কী? আমি কার ফলোয়ার হব সেটা নিয়ে আপনাকে মাথা না ঘামালেও চলবে!

*হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট।
কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়॥ ”—পীথাগোরাস।
-হ্যাঁ আর না এর দিন শেষ বস! এখন লাইক আর কমেন্টের যুগ। আর ভাবাভাবিরই বা কী আছে! আপনের স্ট্যাটাসে আমি লাইক দিমু, আমারটায় আপনে!

*“ ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও॥ ”—হযরত সোলায়মান (আঃ)।
-ঠিকাছে, তয় তারপর দলবল নিয়া আইসা লাইক আর কমেন্টগান দিয়া আবার নতুন উদ্যমে শুরু করুম!

*“ তুমি যদি কোনো লোককে জানতে চাও, তা হলে তাকে প্রথমে ভালবাসতে শেখো॥ ”—লেলিন।
-এবং ভালোবাসিয়া কনফেশন পেইজে পোস্ট কর।
*“ একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না॥—জর্জ লিললো।
-ঠিকই। মাইয়াডা ব্লক করলে করত, কিন্তু আনফ্রেন্ড করল ক্যান?
*“ দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই॥ ”—অ্যারিস্টটল।
-প্রকৃত বন্ধু আবার কী? তয় আমার ফেসবুকে মেলা বন্ধু আছে। এ্যারিস্টটল আপু, আপনি কি সিঙ্গল? আমার ফ্রেন্ড রিকুশটা গ্রহণ করবেন? আপনার নামটা খুব সুইট।
*“ এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে॥ ”—আইনস্টাইন।
-বাঁশের কেল্লায় এত রিপোর্ট করলাম কোন লাভ হইল না। ওড়না পেইজেও না। উপরন্তু ফ্রেন্ডলিস্টে পেইজগুলার লাইকার দিয়া ভরা। কিন্তু ধ্বংসের কোন আলামত তো দেখতেসি না বস!
*“ যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যেও বিপদজনক এবং অন্য সবার জন্যেও॥ ”—থেলিস।
-আর বইলেন না! আমার দোস্ত সারাদিন ক্রিমিনাল কেস খেলে, নিজেরে দমন করতে তো পারেই না, আমগোরেও ইনভাইটেশন পাঠাইতে পাঠাইতে ত্যক্ত কইরা ফেলসে।
*“তুমি সবসময় কিছু লোককে বোকা বানাতে পারো, কিছু সময় সবলোককে বোকা বানাতে পারো, কিন্তু সব সময় সব লোককে বোকা বানাতে পারো না” ।--আব্রাহাম লিংকন
-একটা ফেইক ফিমেল আইডি খুলসিলাম। হাজার দশেক ফলোয়ারও জুটে গেসিলো। পরে নিক ম্যালফাংশন করে সে কি লজ্জা! নিজেই বুকা হয়ে গেসিলাম!

সুতরাং... সাবধান!
৩৯টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×