বিকল্প
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি নেশার মত ভালো হলে,
ছলে বলে সুকৌশলে
আমাকে রেখো কুশলে
আমার কী আর ভাগ্যি লেখা
নৃত্যরতা চাঁদ কন্যায়?
আমি ওসবে ভুলছি না
খালি এ্যাশট্রেটা জানে
আমার সকল অন্যায়।
দেহের সাথে মিললে দেহ
আগুন জ্বলে নেই সন্দেহ
এই শীতে আর ওম পাবো কই
কার কাছে যাবো?
হস্তশিল্প চর্চা করে
চামড়ানলে জ্বলবে অনল
দেখ, মৃত টিয়া পাখির মুখে
ফুটছে কেমন বোল!
তুমি ধোঁয়ার মত আবছা হলে
এসো বরং মিথ্যে বলে
বাসার সবাই মৃত গরলে
আমার বাসায় কেউ থাকে না
ধোঁয়া এবং অগ্নিতরল
আমার মতো কেউ চেনে না
ওরা ভীষণ দিচ্ছে বাঁধা
তুমি এলে পরে নাকি
থাকবে না আর কিছু বাকি
এইটুকু রহস্য আমার থাক-
চাঁদপনা মেয়ে যাওগে তুমি
ছেড়ে আমার ধুম্রভূমি
তোমার অভিশাপেই আমি
হচ্ছি পুড়ে খাক!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন