somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিতিন ও মিয়াওগাড়ি

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মিতিনের অভ্যাস হল, সে বাবুদের সিনেমা বা কার্টুন দেখতে দেখতে ভাত খাবে। ওর প্রিয় অ্যানিমেশন ফিল্ম-- মাই নেইবার তোতোরো। মিতিন অবশ্য এত কঠিন নামটা বলতে পারে না। সে শুধু তোতো বলে। বাবা অথবা মায়ের কাছে এসে তোতো বললেই তারা সিনেমাটি চালিয়ে দেয়।
সিনেমাটি দেখতে দেখতে ওর প্রায় পুরোটাই মুখস্ত হয়ে গেছে। দুইবোন, সাতসুকি আর মেই কখন কী করবে সব জানে সে। তবে তার সবচেয়ে প্রিয় অংশ হল যখন মেই এর সঙ্গে তোতোরোর দেখার অংশ। তোতোরো বিশালদেহী এক জঙ্গলদানব। তবে সে কারও ক্ষতি করে না। আর বাচ্চাদের তো সে খুবই ভালোবাসে। বাচ্চারাও তাকে দেখে ভয় পায় না একটুও। তোতোরোর একটা গাড়ি আছে। বিশাল বড় বিড়ালের মতো দেখতে। ভালো বাচ্চারা কোনো বিপদে পড়লে তাদের উদ্ধার করে এই ক্যাটবাস, মিতিন যার নাম দিয়েছে মিয়াওগাড়ি!

মিতিনের খুব শখ এমন একটা মিয়াওগাড়ি কেনার। সে তার বাবাকে বলেছে অনেকবার। বাবা তার কথা হেসে উড়িয়ে দেয়। মিয়াওগাড়ি নামে কোনোকিছু নাকি নেই, সবই কার্টুনের অংশ। বড়দের এই ব্যাপারগুলো মিতিনের খুব পচা লাগে। ওরা কোনোকিছুই বিশ্বাস করে না, এইটা নাই, ঐটা নাই সবকিছুতেই তাদের বাধা। মিয়াওগাড়ি যদি নাই থাকে তাহলে সাতসুকি আর মেই কীভাবে দেখা পেল তার? মাকে বলে দেখেছে। সেও একই কথা বলে। মিতিন মনে মনে ভাবে, যখন সে বড় হবে, যখন তার অনেক টাকা হবে, তখন সে বড় একটা মিয়াও গাড়ি কিনবে। সে তো এখন প্লে-গ্রুপে পড়ে, ক্লাস টুতে উঠলে সে বড় হয়ে যাবে। তখন সে ইচ্ছামতো চকলেট খাবে, তোতোরোর সঙ্গে মিয়াওগাড়িতে করে ঘুরতে যাবে। কেউ কিচ্ছু বলবে না তাকে।

গত জন্মদিনে মিতিনের আব্বু তাকে রংপেন্সিল কিনে দিয়েছে। নতুন এই উপহার পেয়ে মিতিন খুব খুশি। এখন সে ইচ্ছেমতো যা খুশি তাই আঁকতে পারবে। সে অনেককিছু এঁকে ফেলেছে ইতোমধ্যে-- গাছ, ফুল, বাঘ, গ্রাম, নদী আরও কত কী! সবাই তার অনেক প্রশংসা করেছে। বলেছে, মিতিন বড় হয়ে অনেক বড় আর্টিস্ট হবে। দিনকে দিন মিতিনের আঁকার ইচ্ছে বেড়েই চলে। এখন সে মিয়াওগাড়ি আঁকতে পারে। মিয়াওগাড়ি এঁকে ঘুড়ির মতো করে বানিয়ে আকাশে উড়িয়ে দেয়। এসব দেখে মিতিনের আব্বু-আম্মু হাসে ঠিকই; কিন্তু তারপরও তারা স্বীকার করে না যে মিয়াওগাড়ি বলতে সত্যি কিছু আছে। এ জন্য মিতিনের মন কিছুটা খারাপ।

একদিন মিতিনের অনেক জ্বর হল। তার কিছু ভালো লাগছিল না। বাবা-মা তার জন্য সারারাত জেগে, কপালে পানিপট্টি দিয়ে, কোলে করে হেঁটে মিতিনকে আদর করতে লাগল। জ্বরের ঘোরে মিতিনের মনে হচ্ছিল সে দুলছে... দুলছে!

শরীরটাকে হালকা লাগছিল খুব! ওই অবস্থায়ও সে কার্টুন নিয়ে ভাবছিল। তোতোরো আর তার ক্যাটবাস! তোতোরোকে ছোট্ট বাবুরা ছাড়া আর কেউ দেখতে পায় না। ক্যাটবাসকেও। সাতসুকি আর মেই যেমন বিপদে পড়েছিল, তখন তাদের উদ্ধার করেছিল মিয়াওগাড়ি! এখন বাবার কোলে দুলতে দুলতে সে বুঝতে পারল, বাবা আর মা তার জন্য তোতোরো আর মিয়াওগাড়ি। এই দুজন থাকতে তার আর কোনো ভয় নেই।

স্বস্তি পেয়ে ঘুম দেওয়ার চেষ্টা করে মিতিন।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৯
১৮টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×