সড়কে পাবলিক বাস কমে যাচ্ছে ক্রমশ। কেন কমে যাচ্ছে ? জিজ্ঞাসা করলে ৮ নম্বর বাসের একজন ড্রাইভার বলেছেন,৮ নম্বর বাস লাভজনক নয় । কেন লাভজনক নয়? উত্তরে ড্রাইভার বলেছে এক নির্মম বাস্তবতার কথা । মোট ৮টি ট্রিপ দিতে পারে সে ।এর মধ্যে তার ও হেলপারের বেতন ,খাওয়া,চুরি,পুলিশ, শ্রমিক ইউনিয়ন ইত্যাদি । এতকিছুর পর মালিকের প্রাপ্তি -উড়ো খই গোবিন্দায় নমঃ । যাইহোক ,মালিক কি পেল না পেল সেটা আমাদের বিষয় নয় । আমাদের সংকট হলো রাস্তায় প্রয়োজন মাফিক গাড়ী না পাওয়া এবং প্রাইভেট কারের জন্য তীব্র যানজটের সৃষ্টি হওয়ায়, এখানেও আমরা একটি রাজনীতির গন্ধ পাই পরিস্কারভাবে । রিকসা যখন অনৈতিকভাবে যানজটের কথা বলে রাস্তা থেকে উচ্ছেদ করা হলো তখন আমরা বহু নতুন নতুন পাবলিক বাস দেখলাম । মধ্যবিত্ত ভাবলো এবার টাকা জমবে । সুন্দর রং-চং-এ বাসে চলাচল করা যাবে । রিকসায়তো উঠলেই ১০ টাকা । অবশেষে স্বপ্ন ভাঙ্গলো । যে রিকসা তার প্রিয় বান্ধব, যে রিকসা উচ্ছেদের সময় সে রংচং-এ বাসের স্বপ্নে টু-শব্দটি করেনি সেই রিকসা যানজটের নামে উঠিয়ে পরে বাসও উঠিয়ে নিয়েছে কে বা কারা । দিন দিন বাসের সংখ্যা কমছে । বাড়ছে যাত্রী দুর্ভোগ । এ ব্যাপারে কেউ কিছু বলছেনা। সিটিং গাড়ি লোকাল হয়েছে....ভাড়া কমেনি । উপায়টা খুঁজবে কে ?
সড়কে পাবলিক বাস কমে যাচ্ছে,বাড়ছে যাত্রী দুর্ভোগ
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।