কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার এক প্রবন্ধে লিখেছিলেন,আমরা পর্বতপ্রমান পরচর্চা করিতে পারি, তিল পরিমান আত্মত্যাগ করিতে পারিনা । এ কথাটির বাস্তবতা চোখ মেললেই দেখা যায় । সারাদেশ ঘুরে বেড়ানো যেহেতু আমার নেশা সেহেতু বলতে চাই দেশের মানুষ বড়ো কষ্টে আছে তাদের কষ্টটা একটু বোঝার চেষ্টা করুন ।দ্রব্যমূল্যের দলনে জনগনের মন -প্রান বলতে কিছু নেই । আছে জীবনটা শুধু...এর মধ্যেই এসেছে শীতকাল । মানুষের জীবনে শীত অসারতা নেমে এসেছে । দেশের,দক্ষিণ ,উত্তর পূর্বাঞ্চলে চলছে প্রচন্ড শীতের তীব্রতা ।গ্রামাঞ্চলে শীতের তীব্রতা না গিয়ে বোঝা যাবেনা । একে সিডরের ধাক্কা কাটাতে না কাটাতে এলো দ্রব্যমূল্যের সিডর ...তা এখনো কাটিয়ে উঠতে পারেনি কোন স্তরের মানুষ । এরই মধ্যে আবহাওয়া দফতর জানিয়েছে খুব দ্রুত দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুটি শৈত্য প্রবাহ বয়ে যাবে। চলমান মৌসুমী শীতেই জণজীবন অস্থির । গ্রামের ক্ষুধার্ত, অস্থিসার মানুষ মৌসুমী শীতেই অস্থির । এরপর আসছে শৈত্যপ্রবাহ মানুষ যাবে কেথায় ? কারন আমাদের বাঙালীর আক্কেল দেখে কথাটা মনে হলো ।আজকে(৫ জানুয়ারি)দেশের শীর্ষ স্থাণীয় দুটি দৈনিকের বিপরীতধর্মী দুটি রিপোর্ট দেখলেই বিষয়টি স্পষট হবে । যার একটিতে বলা হয়েছে মাদারীপুরের পদ্মাবিধৌত শিবচর উপজেলার প্রতিটি ইউনিয়নের শীতার্ত জণগনের জন্য জেলা প্রশাসন কম্বল পাঠিয়েছে । যার অংক হচ্ছে ২৫হাজার মানুষ বনাম ১৬ কম্বল। সিন্ধুর ভেতরে এই বিন্দু কি দিতে গিয়ে বিলীন হয়ে যাবেনা এ বিশ্বাস করা যায়??দ্বিতীয় খবরটি আরও মজার এই ভুখা-নাঙ্গা মানুষের দেশে সাড়ে ৪শ" উপজেলা চেয়ারম্যানদের জন্য নতুন গাড়ি কেনা হচ্ছে ।বিষয়টি ব্যাখ্যার ভার জনগনকে দিলাম ।শুধু বলবো এই বৈষম্যের অন্ধকার চিরে সমতার সমাজ দেখা যাবে কবে? কবে মুক্তি পাবে এই শোষিত ,নির্যাতিত হাড় জর্জর মানুষগুলো ? কবে আমরা রবীন্দ্রনাথের কাছ থেকে আত্মদানের শিক্ষাটি নেবো?
দেশের শীতার্ত মানুষ বনাম আত্মদানের শিক্ষা
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।