প্রযুক্তি, প্ররোচনা, একটি হাতুড়ি আর ২০ ডলার ঘুষ দিয়েই চোরের কাছে থেকে সাধের আইফোনটি উদ্ধার করেছেন নিউ ইয়র্কবাসী এক সঙ্গীত শিল্পী। আর জ্যাজ মিউজিশয়ান নাদাভ নিরেনবার্গের সাধের আইফোনটি ফেরত পাবার পেছন মূল কৃতিত্ব একটি ডেটিং অ্যাপ্লিকেশনের! খবর ইয়াহু নিউজ-এর।
নিউ ইয়ারের আগের রাতে একটি ট্যাক্সিতে নিজের আইফোনটি ফেলে যান নিরেনবার্গ। পরদিন সকালে ইমেইল চেক করতে যেয়ে নিরেনবার্গ আবিষ্কার করেন, তার আইফোন থেকে ডেটিং অ্যাপ ব্যবহার করে নারীদের কাছে মেসেজ পাঠাচ্ছেন কেউ।
দুষ্ট বুদ্ধির দিক দিয়ে নিরনবার্গও কম যান না। ডেটিং অ্যাপ ব্যবহার করে, মেয়ে সেজে নিজেই একটি অ্যাকাউন্ট খুলে বসেন। প্রোফাইলে দিয়ে দেন আকর্ষণীয় এক নারীর ছবি। এরপর বেচারা চোরকে আমন্ত্রণ জানান দেখা করতে।
বেচারা চোর পটে যায় নিরেনবার্গেন অভিনয়ে। সময় মতো হাজির হয়ে যায় নিরেনবার্গের ব্রুকলিনের অ্যাপার্টমেন্টে। নিরেনবার্গও অপেক্ষায় ছিলেন পুরোপুরি তৈরি হয়েই- এক হাতে হাতুড়ি, আরেক হাতে ২০ ডলার নিয়ে।
নিরেনবার্গ জানিয়েছেন, বেচারা চোর ধরা পড়ে গেছেন বুঝতে পেরে নিরেনবার্গকে ফিরিয়ে দেন তার আইফোনটি। এরপর সটকে পরেন একটি কথাও না বলে।
আলোচিত ব্লগ
রবীন্দ্রপ্রেমী ও রবীন্দ্রবিরোধী - কারা ভালো লেখে-মন্তব্য করে ব্লগে

আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।
স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা... ...বাকিটুকু পড়ুন
জানের বদলে জান: ব্যাপারটায় প্রতিহিংসার ফ্লেভার মেশানো
ইসলামে কি বলা আছে সেটা নিয়ে আলোচনা করতে চাই না। দেশের আইনে কি আছে সেটাও না। ইংরেজীতে দুটো শব্দ আছে: Equality (Sameness: সমতা) এবং Equity (Fairness: নায্যতা)।

একটা অপ্রাপ্ত... ...বাকিটুকু পড়ুন
মাজহারুল মান্নান স্যারের শুভ জন্মদিন

শহীদুল ইসলাম প্রামানিক
(স্যারের লেখা একাত্তরের একটি স্মৃতি তুলে ধরলাম)
১৯৭৫ সালে রাজনৈতিক কারণে স্যারকে জেলে যেতে হয়েছিল। স্যার জেল থেকে ফেরার পর কিছু ক্লাস করার সৌভাগ্য আমার হয়েছিল। সেই সাথে... ...বাকিটুকু পড়ুন
আপনি কি পেলেন?

বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন
তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।