দেখেছি তোমায় নীল শাড়িতে
১৩ ই জুলাই, ২০১৫ রাত ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখেছি তোমায় নীল শাড়িতে
ধোঁয়া ওঠা এক কাপ চা হাতে
জানালায় ঝিলমিল রোদ্দুর
ঝলমলে ধোঁয়াশার সে প্রাতে।
ঝিকিমিকি দ্যুতি জ্বলে দুচোখে
চেপে রাখা হাসি ভরা ওষ্ঠ
ভেজা চুল স্নিগ্ধতা নিরুপমা
প্রেমিকের হৃদয়ের উপমা।
রিনিকি ঝিনিকি নীল কঙ্কন
কপালের নীল টিপ অঙ্কন
নুপুরের কিঙ্কিনি রুনঝুন
এই মন আনমনা উন্মন।
শঙ্খ সফেদ ঐ দু'পায়ে
আলতার রঞ্জিত রঞ্জন
ঝড় তোলে সে শুভ্র সুন্দর
এই বুকে তোলে হৃদ কম্পন।
কপোলের কালো তিল তৃষিত
ঘোর লাগে সুতীব্র চুমুতে
পিঞ্জর-জোড়া ভালোবাসাতে
বুদ হয়ে আছি আমি তোমাতেই।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ রাত ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?
এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো...
...বাকিটুকু পড়ুন
আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!
আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥
আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯
"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।
“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২

উৎসর্গঃ
ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না...
...বাকিটুকু পড়ুন