কাল রাতে কাবাব বানিয়েছিলাম। এর আগে ও অনেক বার বানিয়েছি। প্রত্যেকবারই সবাই অনেক প্রশংসা করেছে। অনেকের অনুরোধে কাবাবের রেসিপিটি অনেক সহজ ভাবে, সকলের সুবিধার্থে ব্লগে দিলাম। এটাই আমার ব্লগে লিখা প্রথম পোষ্ট। সামনে রান্নার আরও অনেক রকমের পোষ্ট দেবো। আশা করছি সবার ভালো লাগবে।
কাবাব এর রেসিপি
উপকরনঃ
১) কুচি করা মাংস
২) আদা বাটা
৩) রসুনবাটা
৪)মরিচের গুড়া
৫) হলুদের গুড়া
৬)ধনিয়া গুড়া
৭)জিরার গুড়া
৮)পিয়াজকুচি
৯)তেল
১০)পানি (সামান্য)
১১) লবন
১২)ডিম
১৩) কাঁচা মরিচ কুচি
১৪) ধনিয়া পাতা কুচি
প্রস্তুতপ্রনালীঃ
১) ১নং ও ১১নং উপকরন একত্রে মিশিয়ে চলায় জাল দিতে হবে।।
২) মাংশ সিদ্ধ হলে নামিয়ে ঠাণ্ডা করে বেলন্ডারে (Blender) বেল্ড করেতে হবে।
৩) এখন এই বেন্ড করা মিহি মাংসের সাথে কাঁচা মরিচ কুচি, পিঁয়াজের মিহি কুচি, ডিম দিয়ে মেখে গোল গোল সেপ দিতে হবে।
৪)চুলায় ডুবো তেলে ভাজতে হবে।
হয়ে গেলো মজাদার কাবাব সহজেই।। নিজেরা বানিয়ে খেয়ে জানাবেন এবং ছবি দিতে ভুলবেন না কিন্তু

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


