মরণের পর……….. কথা বলুন !
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এবার থেকে মৃত মানুষদের সঙ্গেও কথা বলা যাবে স্কাইপিতে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ওয়েবসাইট নিয়ে আসছে এমনই এক ভার্চুয়াল অবতার যার দ্বারা প্রিয় মৃত মানুষদের সঙ্গে স্কাইপিতে কথা বলতে পারবে তার প্রিয়জনেরা। ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজির এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের এই ওয়েবসাইটের নাম ‘ইটারনি ডট মি।’ এই ওয়েবসাইটের মাধ্যমে কোন মানুষের মৃত্যুর পর তাকে ডিজিটালি পূণর্গঠন করা যাবে। সেই মানুষের জীবিত অবস্থার চ্যাট লগ, সোশ্যাল নেটওয়ার্কিং তথ্য, ছবি, ই-মেলের সাহায্যে সেই মানুষের স্মৃতি ও তার আদব কায়দা বানানো যাবে। ওয়েবসাইটটি জানায়, ‘জীবদ্দশায় সৃষ্ট সমস্ত তথ্য সংগ্রহ করে জটিল কৃত্রিম ইন্টালিজেন্স অ্যালগরিদম ব্যবহার করে পূণর্গঠন করে তাকে। ’সেখান থেকেই সৃষ্ট হবে নতুন চরিত্র। এমন এক অবতার যার ব্যক্তিত্ব হুবুহু মিলে যাবে মৃত মানুষের চরিত্রের সঙ্গে। আপনার সঙ্গে কথা বলা, তথ্য দেওয়া, কোনও ব্যাপারে পরামর্শ দেওয়া সবকিছুই করতে পারবে এই অবতার। এটি এমন একটি স্কাইপি যে চ্যাট করবে অতীত থেকে। ওয়েব সাইটটি লাইভ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার পেজ ভিউ ও ১৩ হাজার ই-মেল রেজিস্ট্রেশন এসেছে ওয়েবসাইটে।
আরো চমকপ্রদক খবর পেতে ভিজিট করুন: ফেসবুক ওয়েবসাইট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন