somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নবীজির প্রিয়তম সুন্নত আতর

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুনিয়া ও আখেরাতের সুখ-শান্তি, সফলতা-কামিয়াবি আল্লাহ তায়ালা একমাত্র দ্বীনের মধ্যে রেখেছেন। আল্লাহর আদেশ ও রাসূলুল্লাহ (সা.) এর সুন্নত অনুসরণকেই দ্বীন বলা হয়। আল্লাহর আদেশ মানতে হবে রাসূলুল্লাহ (সা.) এর তরিকা অনুযায়ী। রাসূল (সা.) এর সুন্নত ও তরিকা ছাড়া কোনোকিছুই আল্লাহ তায়ালা কবুল করবেন না। বিসমিল্লাহ বলে গরু জবাই করা আল্লাহর আদেশ। পূর্ব দিক হয়ে জবাই করলে বৈধ হবে না। রাসূল (সা.) এর সুন্নত তরিকা মতো কিবলা দিক হয়ে জবাই করতে হবে।

একজন মুসলমান তার জীবনের সর্বক্ষেত্রে রাসূল (সা.) এর সুন্নত প্রতিষ্ঠিত করবে। রাসূল (সা.) এর ভালোবাসা অন্তরে থাকলেই শুধু তা সম্ভব। আর আল্লাহর ভালোবাসা পেতে হলেও তো রাসূল (সা.) এর অনুসরণ করতে হবে। এরশাদ হচ্ছে, ‘হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাস, তাহলে আমার অনুসরণ কর, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সূরা আলে ইমরান : ৩১)। রাসূল (সা.) এর আদর্শ মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ উপযোগী। রাসূল (সা.) শরিয়তের সবকিছু নিজে করে দেখিয়েছেন। সাহাবায়ে কেরামকে হাতে-কলমে শিখিয়েছেন। এসতেঞ্জা থেকে শুরু করে সব ইবাদত-বন্দেগিতে রাসূল (সা.) এর সুন্নত হাদিস ভা-ারে মজুদ। চাল-চলন, লেনদেন, বিয়েশাদি ইত্যাদি ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবনÑ সর্বক্ষেত্রেই রাসূলুল্লাহ (সা.) এর আদর্শ আমাদের সামনে বিদ্যমান।

রাসূল (সা.) রাস্তা দিয়ে হেঁটে গেলে সুগন্ধির ঝরনা বয়ে যেত। মানুষে বলতে পারত, নবী মুহাম্মদ (সা.) এ রাস্তা দিয়ে হেঁটে গেছেন। সুগন্ধি আতর রাসূল (সা.) এর অত্যন্ত প্রিয় ছিল। অন্য নবীদেরও প্রিয় ছিল এ সুগন্ধি আতর। আবু আইয়ুব আনসারি (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নতÑ আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান ঢাকা।’ (মুসনাদে আহমাদ : ২২৪৭৮)। রাসূলুল্লাহ (সা.) কে কেউ আতর হাদিয়া দিলে তিনি ফেরত দিতেন না। আনাস (রা.) থেকে বর্ণিত, ‘রাসূলুল্লাহ (সা.) কখনও সুগন্ধি আতর ফেরত দিতেন না। (তিরমিজি : ২৭১৩)।

সুগন্ধ ফুলের নির্যাস, মৃগনাভি ইত্যাদির সুরভিত তেল দিয়ে আতর তৈরি করা হয়। মেশক, আম্বারও উত্তম সুগন্ধি। আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেন, উত্তম সুগন্ধি হলো মেশক’। (তিরমিজি : ৯১২)।

মেশক, চন্দন এবং জাফরানের সুগন্ধি রাসূলুল্লাহ (সা.) ব্যবহার করতেন। আল্লামা ইবনে আবদুলবার ‘তামহিদ’ কিতাবে হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) এর হাদিস বর্ণনা করেন যে, ‘রাসূলুল্লাহ (সা.) জাফরানের সুগন্ধি ব্যবহার করেছেন।’ ‘আলকামেল’ গ্রন্থে আয়েশা (রা.) থেকে বর্ণিত, ‘রাসূলুল্লাহ (সা.) এর প্রিয় সুগন্ধি ছিল মেশক এবং চন্দন।’ মেশক ব্যবহারের হাদিস হজরত আয়েশা (রা.) থেকে মুসলিম শরিফেও বর্ণিত হয়েছে।

মেশকাতে আনাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) পৃথিবীর তিনটি বস্তু অত্যন্ত পছন্দ করতেন। তার মধ্যে একটি হলো সুগন্ধি আতর।

রাসূলুল্লাহ (সা.) সাধ্যমতো অন্য ব্যক্তিদেরও আতর ব্যবহারের আদেশ দিয়েছেন। বিশেষ করে লোকসমাগমে গেলে, জুমার দিন, ঈদের দিন ইত্যাদি সময়ে আতর ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেন, জুমার দিন যথাসম্ভব তোমরা সুগন্ধি ব্যবহার কর। (নাসায়ি : ১৩৫৮)।

নিজের কাছে যেসব সুগন্ধি থাকত, তার থেকে উত্তম সুগন্ধি হজরত আয়েশা (রা.) রাসূলুল্লাহ (সা.) কে লাগিয়ে দিতেন। (নাসায়ি : ২৬৪১)।

আয়েশা (রা.) কে জিজ্ঞেস করা হয়েছিল, রাসূলুল্লাহ (সা.) কী সুগন্ধি ব্যবহার করেন, তিনি উত্তরে বলেছিলেন, মেশক ও আম্বারের সুগন্ধি রাসূলুল্লাহ (সা.) ব্যবহার করেন। (নাসায়ি : ৫০২৭)।

পুরুষদের জন্য এসব সুগন্ধি। মহিলাদের জন্য সুগন্ধি নয়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেন, পুরুষ এমন সুগন্ধি ব্যবহার করবে, যাতে সুবাস থাকবে। কিন্তু কোনো রঙ থাকবে না, আর মহিলা এমন সুগন্ধি ব্যবহার করবে, যাতে রঙ থাকবে কিন্তু সুবাস থাকবে না। (তিরমিজি : ২৭১১)।

আবু মুসা আশআরি (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেছেন, ‘যে নারী সুগন্ধি ব্যবহার করে মানুষের পাশ দিয়ে চলাচল করে, সে ব্যভিচারিণী মহিলার ন্যায়।’ (তিরমিজি : ২৭১০)। তবে স্ত্রী তার স্বামীর মনোরঞ্জনের জন্য শুধুই তার কাছে সুগন্ধি আতর ব্যবহার করতে পারে, অন্য কোথাও নয়।
- See more at: Click This Link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

লিখেছেন জুল ভার্ন, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৩

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

বর্তমান ডিজিটাল যুগে ‘অনলাইন অ্যাক্টিভিস্ট’ একটি বহুল ব্যবহৃত পরিচয়। সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে এই পরিচয়ের কদর দিন দিন বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে- ফেসবুকে নিয়মিত পোস্ট... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×