somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাক দিয়ে হঠাৎ রক্ত

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়লে সবাই ঘাবড়ে যান বৈকি। সাধারণত শিশু ও বৃদ্ধদের নাক দিয়ে রক্ত পড়ার ঘটনা বেশি ঘটে। নানা কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে। আমাদের নাকের ভেতরের রক্তনালি খুব স্পর্শকাতর এবং সামান্য আঘাত, এমনকি জোরে ঘষা খেলেও তা ছিঁড়ে যেতে পারে এবং রক্তপাত হয়।
কী কী কারণে রক্তপাত হয়?
নাক থেকে রক্তপাত হতে পারে নাকের নিজের সমস্যায় আবার দেহের অন্যান্য কিছু সমস্যায়ও।
নাকের সমস্যাগুলো হলো সাধারণত আঘাতজনিত। যেমন: নাকে কোনো ভোঁতা বস্তুর আঘাত, বাইরের বস্তু ঢোকা, নাক খুঁটার সময় নখের আঘাত ইত্যাদি। আবার নাকের পলিপ, সাইনোসাইটিস, প্রদাহ ইত্যাদি কারণেও রক্তপাত হতে পারে।
নাক ছাড়া শরীরের অন্যান্য জায়গায়, বিশেষ করে মাথায় আঘাত, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, রক্তস্বল্পতা বা অন্য কোনো রক্তরোগ, রক্ত জমাট বাঁধতে সমস্যা হয়, এমন কোনো রোগ যেমন প্লাটিলেট কমে যাওয়া, ক্যানসার বা লিউকেমিয়া ইত্যাদিতে নাক দিয়ে রক্তপাত হতে পারে। কিছু ওষুধ যেমন অ্যাসপিরিন, আইবুপ্রফেন ইত্যাদি সেবন করলেও কারও কারও কখনো রক্তপাত হয়। আবার অনেক সময় নাকের রক্তপাতের কোনো কারণই খুঁজে পাওয়া যায় না।
কী করবেন?
হঠাৎ করে নাক থেকে রক্ত পড়তে শুরু করলে ঘাবড়ে না গিয়ে সোজা হয়ে বসুন ও দুই আঙুল দিয়ে নাকটা একটু চাপ দিয়ে ধরে টেনে রাখুন। নাকের ওপরের দিকে যে শক্ত হাড় আছে, তার ঠিক নিচেই রয়েছে নরম তরুণাস্থি। ঠিক এ জায়গাটাতেই জোরে চেপে ধরতে হবে। এভাবে ৫ থেকে ১৫ মিনিট ধরে রাখুন। এ সময় নাক দিয়ে নিঃশ্বাস নেওয়াটা বন্ধ রাখতে হবে এবং মুখ দিয়ে শ্বাস নেবেন। নাকের ওপর একটু বরফ দিয়েও সেঁক দিতে পারেন।
যা করা যাবে না
মাথা পেছনে হেলাবেন না বা মাথা উঁচু করে নাক দিয়ে নিঃশ্বাস টানবেন না। এতে রক্ত নাক থেকে গলায় চলে যাবে এবং পরে পেটে। এই রক্ত শ্বাসনালিতে চলে যাওয়ারও ঝুঁকি আছে।
যদি না কমে
যদি এভাবে বাড়িতে রক্ত বন্ধের চেষ্টার ২০ মিনিট পার হওয়ার পরও সমস্যার সমাধান না হয় এবং একটানা পড়তেই থাকে, তবে হাসপাতালে যাওয়া উচিত। এ ছাড়া নাকের রক্তপাতের সঙ্গে যদি মাথাব্যথা, মাথা ঝিমঝিম লাগা, কানে ভনভন শব্দ বা চোখে দেখতে সমস্যা হয়, তবে জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হব






Click This Link
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

লিখেছেন জুল ভার্ন, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৩

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

বর্তমান ডিজিটাল যুগে ‘অনলাইন অ্যাক্টিভিস্ট’ একটি বহুল ব্যবহৃত পরিচয়। সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে এই পরিচয়ের কদর দিন দিন বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে- ফেসবুকে নিয়মিত পোস্ট... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×